দোহারে মাদকদ্রব্যসহ ৭ জন গ্রেফতার
দোহার থানা পুলিশের এসআই ইব্রাহিম শেখের নেতৃত্বে একটি চৌকষ দলের নিয়মিত পুলিশী অভিযানে ৫৮০০পিস ইয়াবা এবং ১০গ্রাম হেরোইনসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১৭,৪০,০০০ টাকা এবং হেরোইনের আনুমানিক বাজার মূল্য ১,০০,০০০টাকা। মঙ্গলবার দুপুর আড়াইটার সময় দোহারের নুরপুর ভুইয়াবাড়ী মাঠের পশ্চিম পাশ থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে টেকনাফ রোহিংগা ক্যাম্পের ১ জনসহ টেকনাফের ২ জন, কেরাণিগঞ্জের ৩ জন এবং দোহারের ২ জন রয়েছে। এছাড়া, দক্ষিণ জয়পাড়ার আয়নাল হোসেন পলাতক রয়েছে। দোহার থানায় মামলা হয়েছে। দোহার থানার মামলা নং-০৯, তারিখ-২২/১২/২০২১ খ্রিঃ ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) ।
দোহার থানা অফিসার ইন-চার্জ মোস্তফা কামাল সাংবাদিক সম্মেলনে বলেন, আমরা গ্রেফতারকৃতদের কাছে থেকে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। এই চক্রটি টেকনাফ থেকে এসেছে। এই চক্রের সাথে স্থানীয় কিছু মানুষ জড়িত হয়েছে। আমরা আমাদের নিয়মিত পুলিশি অভিযান অব্যাহত রাখছি। সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স।
এমএসএম / এমএসএম
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই