আমরা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর
কলাপাড়ায় ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২১ চতুর্থ পর্যায়ে ৩টি ইউপির ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দিক-নির্দেশনা প্রদানের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১২টার দিকে পটুয়াখালী জেলা নির্বাচন অফিসের আয়োজনে খেপুপাড়া সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে দিক-নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ নির্বাচন কমিশনের কমিশনার বেগম কবিতা খানম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ পিপিএম, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.আলাউদ্দিন, জেলা নির্বাচন কর্মকর্তা খান আবি শাহানুর খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো.শহিদুল হক, সহকারী পুলিশ সুপার আহম্মদ আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.আবদুর রশিদ, সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল, প্রধান শিক্ষক মো.আবদুর রহিমসহ তিনটি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণকারী প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং পোলিং কর্মকর্তা সহ প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ। এর আগে সকাল সাড়ে নয়টায় উপজেলার ৩টি ইউপিতে অনুষ্ঠিত নির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরুহয়।
উল্লেখ্য আগামী ২৬ ডিসেম্বর উপজেলার চাকামইয়া, টিয়াখালী এবং নীলগঞ্জ ইউপির নির্বাচন সম্পন্ন হবে। এর মধ্যে টিয়াখালী এবং চাকামইয়া ইউপির ভোট ইভিএম এর মাধ্যমে অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেন, উৎসব মুখর পরিবেশে সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন উপহার দেয়ায় লক্ষ্যে আপনারা আপনাদের নিজ নিজ দ্বায়িত্ব পালন করবেন। আপনাদের কোন কর্মকার্তা দ্বারা যেন নির্বাচন ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে সবাই সচেতন থাকবেন। আমাদের শেষ সময় আমরা স্বচ্ছ নির্বাচন উপহার দিতে বদ্ধপরিকর।
এমএসএম / এমএসএম
আটঘর-কুড়িয়ানা পেয়ারা বাগানে পর্যটকের ঢল; পরিবেশ ও নিরাপত্তায় ৮ দফা নির্দেশনা জারি ইউএনও অমিত দত্ত , নিয়ম না মানলে আইনানুগ ব্যবস্থা: উপজেলা প্রশাসন
পিকআপ নিয়ে করত চুরি-ডাকাতি; আন্ত:জেলা চক্রের ৩সদস্য গ্রেপ্তার
অভয়নগরে মানসিকভাবে অসুস্থ যুবক নিখোঁজ, থানায় জিডি
পেকুয়ার রাজাখালীতে দুই দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পন্ন
নওয়াপাড়ায় বিসমিল্লাহ হোটেলের বিরুদ্ধে নিম্নমানের খাবার ও অতিরিক্ত বিল আদায়ের অভিযোগ
ভোলায় এনসিওর লেক সিটির গাছ পড়ে ১ জন নিহত
গজারিয়ায় গ্রীন হ্যাভেন আইডিয়াল স্কুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবিধান
নাগেশ্বরীতে ২শত ৪৩জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিলো এম.পি
রাণীশংকৈল হাসপাতালে সাপে কাটা রোগীর নেই অ্যান্টিভেনম, দুশ্চিন্তায় এলাকাবাসী
নবীনগরে পলিটেকনিকের মেধা তালিকায় ‘এ প্লাস’ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
আদমদীঘিতে মাদকসহ আটক চার মাদক কাবারির জেল-জরিমানা
শেরপুরে নদীর ব্রীজ ধ্বসে পড়ায় ১৫ হাজার মানুষ চরম দুর্ভোগে