ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

হবিগঞ্জে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ওসিসহ আহত ৮০


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৩-১২-২০২১ দুপুর ১০:০

হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়াকড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে দুই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ দুই পক্ষের অন্তত ৮০ জন আহত হয়েছেন। গুরুত্বর আহত ৫০ জন হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আছেন। ১৭৫ রাউন্ড রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। বুধবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

লাখাই থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন সুমন জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান আবুল কাশেম মোল্লা ফয়সল ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সালাহউদ্দিন সুমনের মধ্যে বিরোধ চলছিল। ২৬ ডিসেম্বর হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই জনই স্বতন্ত্র প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে অতীতের বিরোধ আরও তিক্ত হয়ে ওঠে।

বুধবার বিকেলে মুড়াকড়ি বাজারে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়েন। খবর পেয়ে টিয়ার সেল ও রাবার বুলেটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে লাখাই থানা পুলিশ।

থানার পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন সুমন জানান, সংঘর্ষে অন্তত ৮০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলামসহ ৯ পুলিশ সদস্য আছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

প্রীতি / প্রীতি

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার