ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুট বন্ধ 


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৩-১২-২০২১ দুপুর ১০:৪

ঘন কুয়াশার কারণে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ভোর থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। সাধারণত সকাল ৮টা থেকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়। তবে কুয়াশার কারণে ফেরি যথাসময়ে চালু করা সম্ভব হবে না বলে জানিয়েছে ফেরিঘাট কর্তৃপক্ষ।

ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কেও যানবাহন চলাচল সীমিত রয়েছে বলে জানা গেছে। ভোর থেকে দূরপাল্লার যানবাহনের পাশাপাশি ছোট যানবাহনও খুব একটা চলতে দেখা যায়নি বলে হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাট সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর থেকেই কুয়াশার তীব্রতা চারপাশে। সামান্য দূরুত্বেও ভালোভাবে দেখা যাচ্ছে না। সকাল সাড়ে ছয়টা থেকে নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল করলেও কুয়াশার কারণে তা বন্ধ রাখা হয়েছে।

নৌরুটের দিক-নির্দেশনামূলক বাতি কুয়াশার কারণে অস্পষ্ট হয়ে আছে। তাছাড়া নৌপথে কুয়াশার কারণে সামান্য দূরত্বেও দিক নির্ণয় সম্ভব হচ্ছে না। দুর্ঘটনা এড়াতে লঞ্চ ও স্পিডবোট বন্ধ রাখা হয়েছে।

এদিকে ফেরিঘাট সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নৌরুটে ফেরি চলাচল করে থাকে। ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে চলাচল সম্ভব হবে না। ঘাটে কিছু যানবাহন রয়েছে। কুয়াশা কমে গেলে ফেরি চলাচল শুরু করবে।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, ভোর থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। নৌরুটে প্রচুর কুয়াশা রয়েছে। কুয়াশা কেটে গেলে নৌযান চলাচল স্বাভাবিক হবে।

প্রীতি / প্রীতি

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার