ফুলছড়িতে ভোট যুদ্ধে স্বামী-স্ত্রী, জনগনের মনে নানা প্রশ্ন
আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার ৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। পরে ১ জন প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালে এই ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদন্দিতায় থেকে যায় ১০ প্রার্থী। এর মধ্যে উক্ত ইউপির বর্তমান চেয়ারম্যান আব্দুর রহমান লিটন ও তার সহধর্মিণী সাবিনা ইয়াসমিন সম্পা উভয়েই চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়ে বৈধ প্রার্থী হিসেবে নির্বাচনে মাঠে আছেন। আর স্বামী-স্ত্রীর এক পদে মাঠে থাকার বিষয়টি নিয়ে এলাকায় নানা জনের মুখে নানা রকম কথার জন্ম হয়েছে।কঞ্চিপাড়া ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুড়ে দেখা যায় প্রার্থী স্বামী-স্ত্রীর মধ্যে সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান লিটনের চশমা মার্কার পোষ্টার বিভিন্ন এলাকায় শোভা পাচ্ছে, তবে তার স্ত্রী সাবিনা ইয়াসমিন সম্পা টেলিফোন মার্কার কোন পোষ্টার চোখে পরে নি।
এদিকে স্বামী-স্ত্রী কেন প্রার্থী হয়েছেন এ ব্যাপারে জানতে কয়েকজনের সাথে কথা হলে নাম প্রকাশ না করার শর্তে বলেন, এটা চেয়ারম্যান লিটনের একটা চাল। সে কি আশায় তার স্ত্রীকে প্রার্থী করেছে তা একমাত্র সেই বলতে পারবে। ঐ ব্যাক্তির মনের কথা আমরা বলতে পারবো না।সরেজমিনে ঐ এলাকায় থাকা কালীন সময় চোখে পরে স্বামী আব্দুর রহমান লিটনের মোটরসাইকেলের পিছনে বসে অপর প্রার্থী তার স্ত্রী সাবিনা ইয়াসমিন সম্পা স্বামীর জন্য ভোট প্রার্থনা করতে ঘরে ঘরে ঘুড়ছেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক গুঞ্জনের সৃষ্টি হয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied