পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
মুজিব জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করেছে পটুয়াখালী জেলা পরিষদ। বৃহস্পতিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ৪৫৭ জন বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়। পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ খলিলুর রহমান মোহন মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মোঃ মাহফুজুর রহমান, পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ রফিকুল ইসলাম, বীর মুক্তযোদ্ধা সরদার আব্দুর রশিদ প্রমুখ। এসময় বক্তারা বলেন, মুক্তিযোদ্ধাগন দেশের সূর্য সন্তান, তাদের সম্মান জ্ঞাপন করা আমাদের প্রত্তেক প্রজন্মের কর্তব্য। আসলে তাদের জন্যই আজকের স্বাধীন বাংলাদেশ। আমরা তাদের ঋন শোধ করতে পারব না। আলোচনা শেষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট উপহার দেয়া হয়।
এমএসএম / এমএসএম
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর