প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলছে- পরিবেশমন্ত্রী
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। তিনি দেশের মানুষের জীবনমান উন্নয়নে দিনরাত পরিশ্রম করছেন।
মন্ত্রী আজ শুক্রবার (২৪ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজারের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার চলমান উন্নয়ন কর্মকাণ্ড বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পরিবেশ মন্ত্রী শাহাব উদ্দিন বলেন, করোনা ভাইরাসের কারণে যখন সারা বিশ্বের উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ রয়েছে তখনও বাংলাদেশে উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। এতো উন্নয়নের পরও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত আছে। এই ষড়যন্ত্র মোকাবিলা করতে হলে আমাদের সকলকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
মতবিনিময় সভায় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছ থেকে মৌলভীবাজার জেলার সার্বিক উন্নয়নের খোঁজ খবর নেন মন্ত্রী। তিনি সততার সাথে এবং সকল কাজের গুণগতমান শতভাগ অক্ষুন্ন রেখে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। মন্ত্রী শাহাব উদ্দিন বলেন, বর্তমান সরকারের আমলে মৌলভীবাজারে অনেক উন্নয়ন মূলক কাজ হয়েছে। তিনি যথাসময়ে উন্নয়ন কাজ শেষ করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমানসহ বিভিন্ন দপ্তরের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ