প্রধানমন্ত্রীর স্বপ্ন পূরণে কাজ করে যাব : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
গাজীপুরের টঙ্গী এলাকার শিক্ষার মান উন্নয়নে ৬কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে মামদী মোল্লা উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত (৬তলা) শহীদ আহসান উল্লাহ মাস্টার ভবনের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ডিসেম্বর)বিকেলে মামদী মোল্লা উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মামদী মোল্লা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব মো. নজরুল ইসলাম মোল্লা লাবুর সভাপতিত্ব ও মামদী মোল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াহিদা সুলতানা ও সহকারী প্রধান শিক্ষক মো. মাকসুদুর রহমান রতন এর ধন্যবাদান্তে আয়োজিত নব নির্মিত ভবনের উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ জাহিদ আহসান রাসেল।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, প্রথমেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাঙ্গালী জাতির স্বপ্নস্রষ্ঠা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে। বঙ্গবন্ধু কন্যা সফল রাষ্ট নায়ক জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন পুরণে কাজ করে যাচ্ছি। টঙ্গী এলাকায় বসবাসকারী সাধারণ মানুষের শিক্ষার মান উন্নয়নে মামদী মোল্লা উচ্চ বিদ্যালয়কে ৬তলা ভবনে রূপ দেয়া হয়েছে। আপনাদের দোয়া ও সহযোগীতা থাকলে আগামী দিনে উচ্চ বিদ্যালয় থেকে কলেজে উন্নিত করার জন্য আমার আপ্রাণ চেষ্টা থাকবে। আপনারা জানেন সারা দেশে উন্নয়নের যে ধারাবাহিকতা বইছে তার ছোয়া গাজীপুরে ও রয়েছে। গাজীপুরে এমন কোন এতিমখানা। মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজ, মাঠ, ঘাট নেই যেখানে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ের ছোয়া লাগেনি। আমার বাবা শহীদ আহসান উল্লাহ মাস্টার সব সময় আপনাদের পাশে ছিলেন সবাই দোয়া করবেন আমি যেন আপনাদের জন্য কাজ করে যেতে পারি। সবাই প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন মহান আল্লাহ যেন উনাকে সুস্থতা ও নেক হায়াত দান করেন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেনন- ভাষা সৈনিক আব্দুল মতিন চচধুরী, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস আহমেদ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর কেয়া শারমিন, টঙ্গী পশ্চিম থানার ওসি মোঃ শাহ আলম, জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মঞ্জুরুল ইসলাম মিলন, টঙ্গী কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ আকাশ মোহাম্মদ আক্কাস, গাজীপুর মহানগর ছাত্রলীগের সভাপতি প্রার্থী মোশিউর রহমান সরকার বাবু, টঙ্গী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি কাজী মনজুর, টঙ্গী থানা ছাত্রলীগের প্রভাবসালী নেতা আসাদ শিকদার, ৫৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি প্রার্থী হাজী বাবলু ও টঙ্গী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল কবির রাজিব প্রমুখ।
জামান / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন