জুড়ীর নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ গ্রহণ
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সহ সকল জনপ্রতিনিধিরা শপথ গ্রহণ করেছেন। রোববার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে নবনির্বাচিত উপজেলার পাঁচ ইউপি চেয়ারম্যানকে শপথ বাক্য পাঠ করান মৌলভীবাজার জেলার ডিসি মীর নাহিদ আহসান। এসময় নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা।
শপথ গ্রহণকারী উপজেলার নবনির্বাচিত পাঁচ ইউপি চেয়ারম্যান হলেন- পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনফর আলী, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম রেজা, সাগরনাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল নুর, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়েদুল ইসলাম রুয়েল, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম।
শপথ গ্রহণ অনুষ্ঠানে জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১১ নভেম্বর উপজেলার পাঁচ ইউপিতে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
জামান / জামান
ফেনীতে সাংবাদিককে মারধর ও শ্বাসরোধে হত্যাচেষ্টা: আ.লীগের সাবেক কাউন্সিলর খালেদ খান আটক
ফেসবুকে পোস্ট শেয়ার নিয়ে ফেনীতে বিএনপি নেতাকে যুবদল নেতার হুমকির অভিযোগ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন /বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী
রৌমারীতে নদীর পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু
ক্ষেতলালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে ৪০০ শিক্ষার্থীর মধ্যে ডিম বিতরণ
হত্যাকাণ্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর নীরবতা, চাঁদপুরে ইনকিলাব মঞ্চের হুঁশিয়ারি
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
মেঘনায় নৌ-পুলিশ ও জেলেদের সংঘর্ষ, গুলিবিদ্ধ হয়ে জেলে নিহত
যাত্রা শুরু করল বাঘা উপজেলা উদ্যোক্তা ফোরাম, লক্ষ্য সাইবার অপরাধ ও বেকারত্ব দূর করা
ধুনটে মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, উঠে এল একাত্তরের যুদ্ধদিনের কথা
উলিপুর মডেল মসজিদে বয়স্কদের কুরআন শিক্ষা কার্যক্রম চালু