ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

কার্পাসডাঙ্গা  ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যclর দায়িত্বভার গ্রহণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠান


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৬-১২-২০২১ বিকাল ৬:২৮

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা  উপজেলার কার্পাসডাঙ্গা  ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত নারী ও সাধারণ  আসনের পুরুষ সদস্যগণের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার  দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়নের পরিষদের সভাকক্ষে নবনির্বাচিত চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ ওয়ার্ড সদস্যরা দায়িত্বভার গ্রহণ করেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মো. মাসুম আব্দুল্লাহ কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, নজির আহাম্মেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

উপস্থিত ছিলেন- সাবেক চেয়ারম্যান মো. খলিলুর রহমান ভুট্টো, সহ-সভাপতি আ. কাদের বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক ছালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মো. জাহিদুর রহমান মুকুলসহ ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আগত আওয়ামী লীগ নেতা কুদ্দুস মাস্টার, নাসির, আশাদুলসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুগ্ম-সাধারণ সম্পাদক আ. ছালাম বিশ্বাস।

আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিসহ নবনির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন নেতাকর্মীরা ও  ইউনিয়ন পরিষদের সচিব মহিউদ্দিনসহ সংশ্লিষ্টরা।

কার্পাসডাঙ্গা  ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান পদে আ. করিম, সংরক্ষিত  নারী আসনের সদস্য পদের১নং ওয়ার্ডের আনেহার খাতুন,২  নং ওয়ার্ডের দেলোয়ারা খাতুন  ও ৩নং ওয়ার্ডের সুমাইয়া খাতুন, সাধারণ আসনের ১ নং ওয়ার্ডে আলমগীর হোসেন  ২ নং ওয়ার্ডের মোঃ বিল্লাল হোসেন ৩ নং ওয়ার্ডের সিরাজুল ইসলাম  ৪ নং ওয়ার্ডের মনিরুল ইসলাম মন্টু  ৫ নং ওয়ার্ডের আঃ রাজ্জাক  ৬ নং ওয়ার্ডের মাহাবুর রহমান ৭ নং ওয়ার্ডের আঃ ছালাম  ৮ নং ওয়ার্ডের নুর মোহাম্মদ ভগু  ও ৯ নং ওয়ার্ডে  সাজিবার রহমান দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্বভার গ্রহণ শেষে নবনির্বাচিত চেয়ারম্যান মো. আ. করিমকে মিষ্টিমুখ করিয়ে নির্বাচিত সকলকে অভিনন্দন জানান বিশেষ অতিথি মো. মাসুম আব্দুল্লাহ (কৃষি সম্প্রসারণ কর্মকর্তা)।

আলোচনা সভা  ও দোয়া অনুষ্ঠানে নবনির্বাচিতদের উদ্দেশ্যে  সরকারি সকল সুবিধা জনগণের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার  আশা ব্যাক্ত করে বলেন, কার্পাসডাঙ্গা  ইউনিয়নে সর্বস্তরের  জনগণ  আপনাদেরকে যোগ্য মনে করেছেন বলেই তাদের মূল্যবান ভোটে আজ সকলে নির্বাচিত হয়েছেন।সে লক্ষ্যে জনগণের প্রত্যাশা পূরণে সৎ নিষ্ঠার সাথে কাজ করে জনগনকে মূল্যায়নের উপহার দিতে হবে আপনাদেরই। সর্বপরি  ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও কল্যাণমূখী কাজে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানিয়ে উপস্থিত সকলের সুস্বাস্থ্য কামনা করেন।

জামান / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার