ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

নবাবগঞ্জের মাঝিরকান্দায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪


আল-আমিন, দোহার photo আল-আমিন, দোহার
প্রকাশিত: ২৭-১২-২০২১ দুপুর ১:৪২

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার মাঝিরকান্দায় সোমবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪জনের মৃত্যু হয়েছেন।  নিহতরা হলেন- ময়না বেগম (৫০), তার ভাবি রাহেলা বেগম (৪০) ও ভাগ্নি সুফিয়া (৩০) এবং তাদের আত্মীয় মালা (৪৭)। তারা সবাই উপজেলার নয়নশ্রী ইউনিয়নের গুঙ্গেরপাড় এলাকার বাসিন্দা।

ঘটনার প্রত্যক্ষদর্শী রিফাত হোসেন বলেন, একটি দ্রুতগামী বালির ট্রাক চালনা ব্রিজ থেকে নবাবগঞ্জের দিকে যাচ্ছিল। এ সময় হঠাৎ করেই একটা অটোরিকসা চালনা আঞ্চলিক মহাসড়ক থেকে মাঝিরকান্দা ব্রিজের পার্শ্ববর্তী বান্দুরার রাস্তায় প্রবেশের জন্য গাড়ি ঘোরানোর চেষ্টাকালে এই ভয়াবহ সংঘর্ষ ঘটে। স্পট ডেথ হিসেবে আমরা ৩ জনকে পাই। গুরুতর আহত একজনকে নবাবগঞ্জে নিয়ে যাওয়া হয়।

দুর্ঘটনার পর নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌ‍ঁছেছে৷ বালুর ট্রাকের ড্রাইভার পলাতক হয়েছে।

নবাবগঞ্জ উপজেলা হাসপাতালের কর্তব্যরত ডা. হর গোবিন্দ অনুপ বলেন, হাসপাতালে সড়ক দুর্ঘটনার ৫ জনকে আনলে সেখান থেকে তিনজন মৃত ছিল। মৃত তিনজনই মহিলা। তারা একই পরিবারের সদস্য। ওই তিনজন ঘটনাস্থলে মারা যান। আরেকজন আশংঙ্কাজনক অবস্থায় পরে মারা যান। বাকি দুজনের অবস্থা মোটামুটি ভালো, তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়েছে।

এ বিষয়ে নবাবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, সকালে মাঝিরকান্দা সড়কে দুর্ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তিনজনকে মৃত পাওয়া যায়। পরে আমরা গাড়ি দুটি থানায় নিয়ে আসি। এ বিষয়ে মামলা হবে, গাড়ির ড্রাইভার পলাতক রয়েছে। আমরা ড্রাইভারকে দ্রুত খুঁজে বের করব।

জামান / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন