জুড়ীতে প্রশাসনের অনুমতি না থাকায় ওয়াজ মাহফিল বন্ধ
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ঐতিহ্যবাহী ফুলতলা ইসলামিক সোসাইটির উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল (সোমবার) ২৭ ডিসেম্বর। সকল প্রস্তুতি সম্পন্ন হওয়ার পরও ওয়াজটি স্থানীয় প্রশাসনের অনুমতি না থাকায় বন্ধ হয়ে যায়। তবে আয়োজকরা বলছেন, প্রশাসন থেকে আমরা মৌখিকভাবে অনুমতি নিয়েছি ওয়াজ করানোর জন্য। কিন্তু সব আয়োজন করেও শেষদিকে এসে ওয়াজ মাহফিলটি আর করা হলো না।
এ বিষয়টি নিশ্চিত করেছেন ফুলতলা ইসলামিক সোসাইটির সভাপতি নুরুল ইসলাম সোহেল। এ বিষয়ে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা বলেন, আমাদের কাছ থেকে কেউ অনুমতি নেয়নি। অনুমতি ছাড়া তো করতে পারবে না। অনুমতি নিয়েই ওয়াজ করতে হবে।
জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, প্রশাসন থেকে অনুমতি নেয়নি তারা। এসপি স্যার ও ডিসি স্যারের অনুমতি নেই। আয়োজকরা আমার কাছে আসছিল অনুমতির জন্য। আমি তাদের বললাম যেহেতু স্কুল মাঠে ওয়াজ হবে, এ বিষয়টা উপজেলা নিবার্হী অফিসারের। উনার সাথে আলাপ করে জানাব। তারা মনে করছে এটাই অনুমতি।
তিনি বলেন, আমরা লিখিত বা মৌখিক কোনোভাবেই অনুমতি দেইনি।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied