দৌলতদিয়ায় চাইল্ড ক্লাবে নির্বাচন অনুষ্ঠিত
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীকেন্দ্রিক চাইল্ড ক্লাবে উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি মহিলা সমিতির (এমএমএস) আয়োজনে মুক্তি মহিলা সমিতির মাঠ চত্বরে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
চাইল্ড ক্লাবের চেয়ারম্যান পদে দুজন, ভাইস চেয়ারম্যান পদে চারজন, সেক্রেটারি পদে দুজন, সাংগঠনিক সম্পাদক দুজন, ক্যাশিয়ার পদে দুজন, ক্রীড়া সম্পাদক পদে দুজন, মেম্বার পদে ছয়জনসহ মোট ২০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। ক্লাবে মোট ভোটার সংখ্যা ৬৯১ জন। তাদের মধ্যে মেয়ে ভোটার ৩৯৩ জন ও ছেলে ভোটার ২৯৮ জন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় চাইল্ড ক্লাবের চেয়ারম্যান ঝুমুর আক্তার আশার সভাপতিত্বে উর্মি আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মণ্ডল, ইউপি চেয়ারম্যান আব্দুল রহমান মণ্ডল, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার মো. মহাসউদ্দিন বথু, মুক্তি মহিলা সমিতির (এমএমএস) নিবার্হী পরিচালক মর্জিনা বেগম, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন আ‘লীগের সাধারণ সম্পাদক শফিক রশিদ টিটু, সংরক্ষিত মহিলা সদস্য চম্পা আক্তার প্রমুখ।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied