ঢাকা শনিবার, ২৯ আগস্ট, ২০২৬

শ্রীপুর হাসপাতাল সড়কে গাড়ি পার্কিং, রোগী ও পথচারীদের দুর্ভোগ


নাঈম মেহেদী, শ্রীপুর photo নাঈম মেহেদী, শ্রীপুর
প্রকাশিত: ২৭-১২-২০২১ বিকাল ৬:১৬

গাজীপুরের শ্রীপুর হাসপাতাল সড়কে গাড়ি পার্কিং রোগী ও পথচারীদের দুর্ভোগের অন্যতম কারণ। জরুরি প্রয়োজনে ঝুঁকিপূর্ণ রোগী বহনকারী যানবাহনও যানজটে আটকে থাকে। এতে রোগীদের আরো সংকটে পড়তে হয়।

এ সড়কের এক পাশে জেলা পরিষদের লিজ দেয়া জায়গার স্থাপনা যানবাহনের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত করে। দিনে বেশ কয়েকবার ব্যস্ততম শ্রীপুর চৌরাস্তা এলাকা যানজটের কবলে আটকে পড়ে। রোববার দুপুর ১২টায় শ্রীপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব বিষয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস বলেন, শ্রীপুর বাসস্ট্যান্ড থেকে হাসপাতাল গেট পর্যন্ত সড়কের পাশে গাড়ি পার্কিং করায় দিনের গুরুত্বপূর্ণ সময়ে যানজট লেগে থাকে। ফুটপাথ না থাকায় সড়কেও পথচারীদের হাঁটার উপায় থাকে না।

বক্তারা বলেন, হাসপাতাল সড়কের পাশে জেলা পরিষদের জায়গায় লিজ নিয়ে স্থাপনা করা হয়েছে। এতে জনদুর্ভোগ বেড়েছে। নাগরিক অবকাঠামো উন্নয়নে অন্যতম একটি প্রতিষ্ঠান জেলা পরিষদকে বিষয়টি অবহিত করা প্রয়োজন।

এ ব্যাপারে ইউএনও তরিকুল ইসলাম বলেন, জনদুর্ভোগের বিষয়টি তুলে ধরে ভবিষ্যতে লিজ নবায়ন না করার জন্য জেলা পরিষদ কর্তৃপক্ষের কাছে আবাদেন দেয়া হবে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শামসুল আলম প্রধান বলেন, সন্ত্রাস ও মাদক নির্মূলে শ্রীপুর থানা ও হাইওয়ে পুলিশকে সমন্বয় করে পরিস্থিতি মোকাবেলা করা প্রয়োজন। বিশেষ করে মাদক নির্মূলে পুলিশকে আরো কঠোর এবং আন্তরিক হতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তরিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শামসুল আলম প্রধান। উপস্থিত ছিলেন- শ্রীপুর পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, শ্রীপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি সহকারী অধ্যাপক মো. আবু বাক্কার ছিদ্দিক আকন্দ, কাউন্সিলর আহমাদুল কবির মণ্ডল দারা, মো. মাসুদ প্রধান, শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দেলোয়ার হোসেন প্রমুখ।

এমএসএম / জামান

‎বাগেরহাটে দাবীকৃত চাঁদা না পাওয়ায় বালু উত্তোলনের পাইপ ভাংচুর

মোরেলগঞ্জে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

গুরুদাসপুরে পুলিশের ওপর হামলার অভিযোগে ৯ জন আটক

ত্রিশালে শিক্ষক শূণ্যতায় ব্যাহত প্রাথমিক শিক্ষা কার্যক্রম

টঙ্গীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতাকর্মী গ্রেপ্তার, আদালতে প্রেরণ

‎সোনারগাঁয়ে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

কাপ্তাই হ্রদের পানিতে তলিয়ে গেছে ঝুলন্ত সেতু, পর্যটকদের চলাচলে নিষেধাজ্ঞা

তীব্র যানজটে চার ঘণ্টা আটকে অ্যাম্বুলেন্সে রোগীর মৃত্যু

বাল্কহেডে চাঁদা দাবি, না পেয়ে মারধর, টাকা ও মালামাল লুটের অভিযোগ কথিত নেতা রাসেদের বিরুদ্ধে

শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ পরিবারের

মান্দায় বিতর্কিত ইউএনও পদন্নোতিতে সুশীল সমাজের ক্ষোভ:বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি

মনপুরায় হাসপাতালের ময়লা পরিষ্কারে অর্ধশতাধিক যুবদল নেতাকর্মী

ত্রিশালে জরাজীর্ণ ঘরে দিন কাটছে বৃদ্ধা সমেলার