৭ জানুয়ারির মধ্যে ধান-চালের অবৈধ মজুদের তথ্য দেয়ার নির্দেশ
আগামী ৭ জানুয়ারির মধ্যে মাঠপর্যায়ের খাদ্য কর্মকর্তাদের ধান-চালের অবৈধ মজুদের তথ্য দিতে হবে। এরপর ওই তথ্য অনুযায়ী মজুদদারদের বিরুদ্ধে অভিযানে নামবে সরকার। চালের দামের ঊর্ধ্বগতির মধ্যে সোমবার (২৭ ডিসেম্বর) সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি ভার্চুয়াল সভায় খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এ নির্দেশনা দেন বলে জানা গেছে।
মন্ত্রী বলেন, আগামী ৭ জানুয়ারির মধ্যে জেলা খাদ্য নিয়ন্ত্রকদের (ডিসি ফুড) তার জেলায় কারা ধান চালের ব্যবসা করছে তা খতিয়ে দেখতে হবে। এরমধ্যে কারা অবৈধভাবে ধান-চালের মজুদ করছেন তা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রককে (আরসি ফুড) জানাতে হবে। কেউ মজুদ না করলে সেটাও জানাতে হবে যে, তার জেলায় কেউ খাদ্য মজুদ করছে না। সেই মজুদদারদের তালিকা অনুযায়ী অভিযান পরিচালনা করা হবে। তবে কোনো জায়গায় মজুদ করছে না বলে প্রতিবেদন দেয়ার পর সেখানে মজুদ পাওয়া গেলে ওই কর্মকর্তাকে ধরা হবে।
সভায় খাদ্যমন্ত্রী আরো বলেন, ধানের বাজার নিয়ন্ত্রণ করছে মিলাররা। চিকন চালের দাম করপোরেট ব্যবসায়ী ও অটো রাইস মিলাররা নিয়ন্ত্রণ করছে। মিল মালিক ও আড়তদাররা চাল মজুদ করে মৌসুমের শেষ সময়ে দাম বাড়িয়ে তা বাজারে ছাড়ে। গত বছর অভিযানের মাধ্যমে এমন অনেক মজুদের চাল বের করা হয়েছে।
সাধন চন্দ্র মজুমদার বলেন, বাজারে চালের অভাব নেই। মিল মালিকরা চাল ধীরে ধীরে ছাড়ছে বলে দাম বাড়ছে। এখনই বাজার নিয়ন্ত্রণে আনতে হবে। না হয় সামনে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।
কেন্দ্রীয় বাজার মনিটরিং কমিটি গঠনের নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, কৃষি, বাণিজ্য মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের নিয়ে কেন্দ্রীয় তদারকি কমিটি গঠন করা যেতে পারে।
তিনি আরও বলেন, ওএমএস উপজেলা পর্যায় পর্যন্ত নিয়ে যেতে হবে। ঠিকভাবে মনিটরিং করতে হবে বিতরণ।
শুল্ক কমিয়ে চিকন চাল আমদানির প্রস্তুতি নিতে কর্মকর্তাদের নির্দেশ দিয়ে সাধন চন্দ্র মজুমদার বলেন, এবার ২৫ শতাংশের কম শুল্কে চাল আমদানি করতে হবে। অনুমতিটা আগেই নিয়ে নিতে হবে। প্রয়োজন হলে যেতে হবে চাল আমদানিতে।
মিল মালিকদের উদ্দেশে মন্ত্রী বলেন, চাল আমদানিতে বাধ্য করবেন না। চালের দাম স্থিতিশীল রাখতে সহায়তা করুন। আমরা সবাই একই পরিবারের সদস্যের মতো। কেউ অনিয়ম করে বিপদে পড়লে এর দায়-দায়িত্ব খাদ্য মন্ত্রণালয় নেব না। বাজারদর স্থিতিশীল রাখতে হবে বলেও সভায় মন্ত্রী জানান বলে উল্লেখ করেন খাদ্য অধিদপ্তরের এক কর্মকর্তা।
খাদ্য মন্ত্রণালয়ের সচিব মোছাম্মৎ নাজমানারা খানুমের সভাপতিত্বে চালের বাজারমূল্য নিয়ন্ত্রণ এবং অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সংক্রান্ত মতবিনিময় সভা ভার্চুয়ালি হয়। সভায় খাদ্য অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিনিধি এবং আঞ্চলিক ও জেলা খাদ্য নিয়ন্ত্রকসহ চালকল মালিক, চাল আমদানিকারক, চাল ব্যবসায়ীরা যুক্ত ছিলেন।
সূত্র : জাগো নিউজ
জামান / জামান
বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত
চট্টগ্রামের অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে চায়না অর্থনৈতিক অঞ্চল
সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
৩২০ টাকা কেজি কাঁচামরিচের ঝালে নাকাল রাজধানীবাসী
টানা বৃষ্টিতে সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি
পাঁচ মাসের যুদ্ধ ও হরমুজ বন্ধ থাকার পরও তেলের দাম কেন আকাশ ছুঁচ্ছে না
দলীয় জার্সির বাজারে ভাটা, ভিন্ন পরিকল্পনায় ব্যবসায়ীরা
আজকের মুদ্রার রেট: ২০ জুলাই ২০২৬
২০ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?
জুলাইয়ের ১৮ দিনে রেমিট্যান্স এলো ২২ হাজার কোটি টাকা
রূপালী ব্যাংকের এজিএমে কী কী অনুমোদন হলো
উৎসে কর কর্তন যাচাইয়ে মাঠে এনবিআরের বিশেষ মনিটরিং টিম