দৌলতদিয়ায় ফেরির র্যামপোস্ট ভেঙে আটকে গেল পণ্যবাহী ট্রাক
রাজবাড়ীর দৌলতদিয়া ৪নং ফেরিঘাটে সোমবার (২৭ ডিসেম্বর) রাত দেড়টার দিকে ফেরি থেকে নেমে ব্রেকফেল করে অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেল একটি পণ্যবাহী ট্রাক। তবে ট্রাকটির চাকা ফেরির র্যামপোস্ট ভেঙে ফেরি ও পন্টুনের মাঝে আটকে থাকায় ৪নং ফেরিঘাট দিয়ে যানবাহন পারাপার ১০ ঘণ্টা বন্ধ থাকে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত দেড়টার দিকে পাটুরিয়া ঘাট থেকে ছেড়ে আসা হাসনাহেনা ফেরি থেকে গাড়ি নামার একপর্যায়ে সাতক্ষীরা-ট ১১-০২০৬ পণ্যবাহী ট্রাকটি ফেরি থেকে নেমে পকেট সড়কের মাঝামাঝি আসার পর নিয়ন্ত্রণ হারায়। সড়কটি ঢালু হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী ট্রাকটি পেছনের দিকে গিয়ে সজোরে ফেরির সাথে আঘাত করে এবং ফেরির র্যামপোস্ট ভেঙে পন্টুন ও ফেরির র্যামের ফাঁকা জায়গায় আটকে যায়। এ সময় ফেরিতে কোনো গাড়ি এবং পন্টুনে কোনো মানুষ না থাকায় বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।
পণ্যবাহী ট্রাকের চালক মো. আবু সাঈদ বলেন, সবার শেষে ফেরি থেকে নেমে পকেট সড়কের মাঝামাঝি জায়গায় আসার পর গাড়িটি ব্রেকফেল করে এবং পকেট সড়কটি ঢালু হওয়ায় গাড়িটি পেছনের দিকে গিয়ে ফেরির সাথে আঘাত করে আটকে যায়।
হাসনাহেনা ফেরির মাস্টার অফিসার রুমান সরকার রতন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটির আঘাতে ফেরির র্যামপোস্ট ভেঙে গেছে। ট্রাকটির চাকা ফেরির র্যামপোস্ট ও পন্টুনের ফাঁকা জায়গায় আটকে থাকায় প্রায় ১০ ঘন্টা ঘাটটি বন্ধ থাকে। ট্রাকটির মালামাল নামানো পর র্যাকার দিয়ে ট্রাকটিকে টেনে তোলা হয় এবং ফেরির র্যামপোস্টের মেরামত করে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ৪নং ঘাটটি পুনরায় সচল করা হয়।
এমএসএম / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied