জুড়ীতে পিটিয়ে মাদ্রাসাছাত্রের হাত ভেঙে দিলেন ইউপি সদস্য
মৌলভীবাজারের জুড়ীতে এক মাদ্রাসাছাত্রকে পিটিয়ে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ফুলতলা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য মাহবুব আলম রওশনের বিরুদ্ধে। হাত ভাঙা শিক্ষার্থী সামাদ আহমদ (১৩) ফুলতলা বস্তির বাসিন্দা সুলতান মিয়ার ছেলে। সে ক্যাম্প টিলা মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র।
ঘটনাটি ঘটেছে সোমবার (২৭ ডিসেম্বর) রাতে। ইউপি সদস্য কর্তৃক মাদ্রাসাছাত্রের হাত ভাঙাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নিন্দার ঝড় উঠেছে। অনেকেই এ ঘটনার প্রতিবাদ করে ফেসবুকে পোস্ট করেছেন।
ভুক্তভোগী ছাত্রের মা আসমা বেগম জানান, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে ইউপি সদস্য মাহবুব আলম রোশনের ছেলের সাথে আমার ছেলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইউপি সদস্যের ছেলে আমার ছেলেকে প্রহার করে। এ ঘটনাকে কেন্দ্র করে আমি ইউপি সদস্য রওশনের কাছে জানতে চাইলে তিনি আমার ওপরও ক্ষিপ্ত হন। একপর্যায়ে ইউপি সদস্য দুই ছেলেসহ আমার ওপর হামলা করে। হামলার পর স্থানীয়রা আমাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠান। এ সময় ইউপি সদস্যের প্রহারে আমার ছেলের হাত ভেঙে যায়।
তিনি আরো বলেন, রুশন মেম্বার আমাকে বলেছেন, তিনি বেঁচে থাকলে দেখবেন তার ইউনিয়নে আমি কিভাবে থাকি।
অভিযোগের বিষয়ে ইউপি সদস্য মাহবুব আলম রওশন বলেন, এ ঘটনার সাথে আমি জড়িত নই। নির্বাচনী প্রতিপক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।
স্থানীয় ফুলতলা ইউপি চেয়ারম্যান মাসুক আহমেদ বলেন, বিষয়টি আমার জানা নেই। এ রকম ঘটনা ঘটে থাকলে দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী বলেন, ইউপি সদস্য কর্তৃক মাদ্রাসাছাত্রের হাত ভেঙে ফেলার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied