ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

অবশেষে চাকরিতে যোগ দিলেন আসপিয়া


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৯-১২-২০২১ দুপুর ১১:৪

অবশেষে চাকরিতে যোগ দিয়েছেন বরিশালের হিজলা উপজেলার আলোচিত সেই আসপিয়া ইসলাম। পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পেয়েছেন তিনি। শনিবার (২৫ ডিসেম্বর) পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগপত্র হাতে পাওয়ার পর মঙ্গলবার (২৮ ডিসেম্বর) বরিশাল পুলিশ লাইন্সে হাজির হন তিনি।

সেখান থেকে করোনা পরীক্ষা করার জন্য তাকে জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরবর্তী সময়ে রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে আনুষ্ঠানিকতা শেষে মহিলা টিআরসিদের ছয় মাসের প্রশিক্ষণের জন্য রংপুরে পাঠানো হবে।

এত ঝড়ঝাপটা পার করে অবশেষে নিয়োগ পাওয়ায় উৎফুল্ল আসপিয়া ও তার পরিবার। প্রধানমন্ত্রীসহ দেশবাসীকে ধন্যবাদ জানান তার মা। পাশাপাশি সব সন্তানের জন্য দোয়া চান তিনি।

প্রসঙ্গত, সাতস্তরের পরীক্ষায় পঞ্চম হয়ে উত্তীর্ণ হওয়ার পরও বরিশালে স্থায়ী ঠিকানা না থাকায় কলেজছাত্রী আসপিয়ার চাকরি হওয়া নিয়ে শঙ্কা দেখা দেয়। তবু নিজের প্রাপ্য অধিকার আদায়ে সংশ্লিষ্ট মহলে ছোটাছুটি করেন তিনি। তবুও কোনো কাজ না হলে পরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সহায়তায় তার সঙ্কটকে সকলের আলোচনার কেন্দ্রে আনতে সক্ষম হন।

বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টিগোচর হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আসপিয়াকে জমিসহ ঘর এবং যোগ্যতা অনুযায়ী চাকরি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়।

আসপিয়ার জন্য হিজলায় খাস জমিতে ২ কক্ষবিশিষ্ট একটি সেমিপাকা ঘর নির্মাণ শুরু করেছে জেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর উপহারের বরাদ্দ এই ঘর নির্মাণের প্রায় শেষের দিকে।

জামান / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার