ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

লঞ্চে আগুন : বিষখালী নদী থেকে নারীর মরদেহ উদ্ধার


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৯-১২-২০২১ দুপুর ১১:৪৬

ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ষষ্ঠ দিনে এক নারীর মরদেহ উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। বুধবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় বিষখালী নদীর চরে আটকে থাকা একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ তুলে ঝালকাঠি লঞ্চ টার্মিনালে নিয়ে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। 

মরদেহটি সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন ঝালকাঠি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি জানান, উদ্ধার হওয়া নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। তার পরনে ছিল গোলাপি কামিজ।

প্রাথমিক সুরতহালের পর মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে  জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো. সাইফুল ইসলাম।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এতে এখন পর্যন্ত ৪৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে বলে জানিয়েছেন ঝালকাঠির জেলা প্রশাসক জোহর আলী। অগ্নিকাণ্ডের ঘটনায় নিখোঁজ ৫১ জনের তালিকা দিয়েছে রেড ক্রিসেন্ট সোসাইটি।

জামান / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার