দীর্ঘদিন পর সাব-রেজিস্ট্রার অফিসে গণশুনানি চালু
দীর্ঘদিন পর নওগাঁর মান্দা উপজেলার প্রসাদপুর সাব-রেজিস্ট্রার অফিসে সাব-রেজিস্ট্রার সিরাজুল ইসলাম পুনরায় গণশুনানি চালু করেছেন। দীর্ঘদিন থেকে গণশুনানি চালু না থাকায় জমির ক্রেতা-বিক্রেতাদের অভিযোগ আমলে নেয়া সম্ভব হতো না। সেই কারণে গণশুনানি কার্যক্রম চালুর উদ্যোগ গ্রহণ করেন তিনি। বুধবার (২৯ ডিসেম্বর) থেকে এই গণশুনানি আবারো চালু করলেন সাব-রেজিস্ট্রারের সিরাজুল ইসলাম। এমন উদ্যোগ গ্রহণ করায় অনেকে সাধুবাদ জানিয়েছেন তাকে।
এখন থেকে প্রতি বুধবার ভুক্তভোগীদের অভিযোগ আমলে নিয়ে গণশুনানি করবেন তিনি। এতে করে অফিসে আসা ক্রেতা-বিক্রেতাদের সমস্যাগুলো সহজেই লাঘবের সাথে ভোগান্তি কমবে। বাড়বে সেবার মান।
এ ব্যাপারে মান্দা সাব-রেজিস্ট্রার সিরাজুল ইসলাম জানান, এই অফিসে যোগদানের পর থেকেই এসে দেখি গণশুনানির কোনো ব্যবস্থা নেই। গণশুনানি চালু না থাকায় অনেকের অভিযোগ অনুযোগ আমলে নেয়া সম্ভব হয় না। সে কারণে ভোগান্তির শিকার হন অনেকে। ক্রেতা-বিক্রেতার অভিযোগগুলো গণশুনানির মাধ্যমে যাচাই-বাছাই করে ব্যবস্থা গ্রহণের সহজ হবে।
তিনি আরো বলেন, জমি রেজিস্ট্রি সংক্রান্ত যে কোনো বিষয়ে ভুক্তভোগীরা আমার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে সমস্যাগুলো মিটিয়ে নিতে পারবেন। সরাসরি সাক্ষাতের জন্য আমার দরজা উন্মুক্ত থাকবে।
শাফিন / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে