কোনাবাড়ীতে বেপরোয়া কিরণমালায় পোশাক শ্রমিকের মৃত্যু
গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে বেপরোয়া কিরণমালা পরিবহনের চাপায় এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী এলাকায় রাস্তা পার হওয়ার সময় কিরণমালা পরিবহন তাকে চাপা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
নিহত ওমর ফারুক (২৪) কুড়িগ্রাম জেলার উলিপুর থানার নন্দুপাড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে। তিনি কোনাবাড়ীর একটি পোশাক কারখানায় চাকরি করতেন। রাতেই ঘাতক চালক অমিতকে (২২) স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন।
স্থানীয়রা জানান, কিরণমালা পরিবহন নামের বাসটি কোনাবাড়ী থেকে কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক দিয়ে নরসিংহপুর হয়ে ঢাকার মিরপুরে যাতায়াত করে। কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়কে যানজটের অন্যতম কারণ কিরণমালা পরিবহন। পাঁচ-দশ মিনিটের রাস্তা ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। যাত্রীদের সাথে ওই বাসের স্টাফরা সব সময় খারাপ আচরণ করেন। এতে প্রায় সময় যাত্রীদের সাথে বাকবিতণ্ডায় লিপ্ত হন তারা।
জিএমপির কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং কিরনমালার গাড়িটি থানা হেফাজতে রয়েছে।
শাফিন / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied