ঢাকা বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

কচুয়ায় যুবকের লাশ উদ্ধার


কচুয়া প্রতিনিধি photo কচুয়া প্রতিনিধি
প্রকাশিত: ২৯-১২-২০২১ দুপুর ৩:৩

চাঁদপুরের কচুয়ার নোয়াদ্দা-বিটপার গ্রামে মহিউদ্দিন মজুমদার মহসিন (২৯) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ ডিসেম্বর) সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরের পাড় থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি একই গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য আব্দুল মান্নানের ছেলে।  

নিহতের বাবা আব্দুল মান্নান ও মা আঙ্গেজ বেগম বলেন, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কে বা কারা আমার ছেলেকে ডেকে নিয়ে যায়। পরে ভোররাতে দরজা খোলা দেখতে পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পার্শ্ববর্তী পুকুরের পাড়ে তার লাশ দেখতে পাই। তবে জমিজমা সংক্রান্ত শত্রুতার জেরে প্রতিপক্ষ তাকে হত্যা করতে পারে বলে নিহতের পরিবার দাবি করে। অন্যদিকে বিষয়টি হত্যা নাকি পুকুরের পানি সরানোর মটরের বৈদ্যুতিক তারে জড়িয়ে মারা গেছে, এ নিয়ে স্থানীয়দের মাঝে গুঞ্জন চলছে।

নিহত মহিউদ্দিন মজমুদার মহসিন নয় মাস পূর্বে একই উপজেলার বিতারা গ্রামে ইয়াছমিন আক্তার নামের এক যুবতীর সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। 

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, খবর পেয়ে যুবক মহিউদ্দিন মজুমদার মহসিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। মূল রহস্য উদ্ঘাটন ও পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্তপূর্বক পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শাফিন / জামান

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ