টাঙ্গাইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত
টাঙ্গাইলে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাকে ফিরিয়ে আনতে ও মাদকের থাবা থেকে যুব সমাজকে দুরে রাখতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইলের ঘাটাইলে গ্রামীণ ঐতিহ্যবাহী এ খেলাকে ঘিরে তৈরি হয় উৎসবের আমেজ। খেলা দেখতে পেরে খুশি দর্শকরা। উপজেলার ধলাপাড়া ইউনিয়নের দক্ষিণ ধলাপাড়া বল্লার বিল মাঠ প্রাঙ্গণে এ ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ প্রতিযোগীতায় বিভিন্ন এলাকার প্রতিযোগী অংশগ্রহণ করেন। ৫ ক্যাটাগরিতে দেশের বিভিন্ন যায়গা থেকে দাপুটে ও কদমের জন্য বেশকিছু ঘোড়া অংশগ্রহন করে। ঘোড়দৌড প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ধলাপাড়া ইউপি চেয়ারম্যান এজহারুল ইসলাম মিঠু ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, ধলাপাড়া ইউনিয়ন আ'লীগের সভাপতি ফজলুল হক মাস্টার, যুবলীগ নেতা শাহিন খান প্রমুখ। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে মুহুর্তেই হাজার হাজার দর্শকে পরিপুর্ণ হয়ে যায় মাঠের চারপাশ।
এমএসএম / এমএসএম
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’