দোহারে মধ্যরাতে ঘরে ঢুকে ইউপি সদস্য প্রার্থীকে পিটিয়ে জখম
ঢাকার দোহার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর কুসুমহাটী এলাকায় বাদল ফকির (৪৯) নামে এক ইউপি সদস্য প্রার্থীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার রাত ১২টার সময় ঘরে ঢুকে তাকে পিটিয়ে আহত করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় দোহার থানায় লিখিত অভিযোগ করেছে আহত বাদল ফকিরের মা।
আহত বাদল ফকিরের পরিবার জানান, মঙ্গলবার রাতে নিজ ঘরে বাদল ফকির ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক বারোটার সময় বাদলের ঘরের জানালা ও দরজা ভেঙ্গে প্রবেশ করে ৬ দুর্বৃত্ত। এসময় তারা বাদলের হাত-পা বেঁধে ঘরে থাকা নগদ ১ লক্ষ ৭২ হাজার টাকা ও দুটি স্বর্ণের আংটি লুট করে নেয়।
যাওয়ার সময় তারা বাদল ফকিরকে পিটিয়ে আহত করে। তার ডাকচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ ঘটনায় দোহার থানায় আহত বাদল ফকিরে মা মোসাম্মৎ নুরজাহান বেগম বাদি হয়ে একটি অভিযোগ দায়ের করেছে। দোহার থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আহত বাদল ফকির দোহারের মাহমুদপুর ইউনিয়নের চরকুসুমহাটি গ্রামের শাহজাহান ফকিরের ছেলে ও মাহমুদপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) প্রার্থী।
এমএসএম / এমএসএম
ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা
এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়
ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার
শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু
রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!
পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা
বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু
আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান
সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার
সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার
একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই
জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন
Link Copied