পটুয়াখালী জেলা ইমাম পরিষদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
পটুয়াখালী জেলা ইমাম পরিষদ কার্যালয়ে জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের খতিব আলহাজ মো. আবু সাঈদের সভাপতিত্বে পটুয়াখালী জেলা ইমাম পরিষদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পরিষদের সাধারণ সম্পাদক মুসলিমপাড়া বায়তুল মোকারম জামে মসজিদের খতিব আলহাজ হাফেজ মাওলানা মো. আ. কাদেরের সঞ্চালনায় পরিষদের বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ (পিপিএম), ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জালাল আহমেদ। অনুষ্ঠানে পটুয়াখালীর ১১৭টি মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও খাদেমসহ অন্য আলেম-ওলামাগণ উপস্থিত ছিলেন।
সম্মেলনে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেন, আলেম সমাজে অনৈক্যের কারণে সমাজে নেতিবাচক প্রভাব বিস্তার করে। ফলে তরুণ ও যুবরা বিপথগামী হয়। আলেম সমাজকে বিশেষ করে মসজিদসমূহের ইমামদের মানুষ এখনো সম্মান করে, শ্রদ্ধা করে। আলেম সমাজ একে অপরকে দোষারোপ না করে ঐক্যবদ্ধ হয়ে সমাজের বিপথগামী তরুণ ও যুব সমাজকে সঠিকপথে আনার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ (পিপিএম) বলেছেন, এক শ্রেণির লোক অপপ্রচার করে সমাজে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করে। অপপ্রচারকারী, জঙ্গি ও সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন পুলিশ সুপার।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর