ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কোনাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর আত্মজীবনী বই বিতরণ


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৩০-১২-২০২১ দুপুর ১:৪৮

গাজীপুরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষে ‍এক হাজার শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধুর আত্মজীবনী বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সকালে কোনাবাড়ীর মেট্রো স্কুল অ্যান্ড কলেজের আয়োজনে এসব বই বিতরণ করা হয়। এ সময় প্লে থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত চার শতাধিক ছাত্র-ছাত্রীর মাঝে গল্পের বই বিতরণ করা হয়। এছাড়াও মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করায় ১১০ শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট প্রদান করে স্কুল কর্তৃপক্ষ।

মেট্রো স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ সাবিকুন নাহারের সভাপতিত্বে ইংরেজি ভার্সনের ইনচার্জ চুমকি খাতুন ও কলেজ শাখার ইনচার্জ সুমন কুমার শীলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগরীর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন হেলু। এছাড়াও মেট্রো স্কুল অ্যান্ড কলেজের সহ-সভাপতি মনোয়ার হোসেন মিন্টু, সাধারণ সম্পাদক আখতার উজ জামান, অর্থ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম ইমরান, সদস্য কাজী নজরুল ইসলাম, নূর-এ-আলম (বাবু) উপস্থিত ছিলেন।

এমএসএম / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার