সহকর্মীকে আটকে রেখে নারী পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
গাজীপুরের কালিয়াকৈরে সহকর্মীকে আটকে রেখে এক নারী পোশাক শ্রমিককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে তিন যুবককের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে রোববার (১৩ জুন) উপজেলার রতনপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতরা হলো- উপজেলার রতনপুর গ্রামের বাবুল হোসেনের ছেলে নাইম হোসেন (২৬) ও একই গ্রামের জুইনুদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (২৫)।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৯ জুন বিকেলে তার এক সহকর্মীকে নিয়ে রতনপুর রেলস্টেশন এলাকায় বেড়াতে যায়। সেখান থেকে অভিযুক্তরা সহকর্মীসহ ওই নারী শ্রমিককে অস্ত্রের মুখে জিম্মি করে গজারি বনের ভেতর নিয়ে যায়। পরে একটি বাড়িতে নিয়ে সহকর্মীকে আটকে রেখে ওই নারী শ্রমিককে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করা হয়। বিষয়টি ওই নারীর পরিবারকে জানালে লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। কালিয়াকৈর থানায় ওই নারী শ্রমিক মামলা দায়ের করলে রোববার পুলিশ অভিযুক্ত দুজনকে গ্রেফতার করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক মাহবুব রহমান জানান, ওই নারী শ্রমিকের মামলায় দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। অপর অভিযুক্ত নাহিদকেও গ্রেফতারের চেষ্টা চলছে। নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এমএসএম / জামান
দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা
বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড
টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই
আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি
কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর
ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত
রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস
আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার
দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির
যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ
তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
Link Copied