ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রামেকের করোনা ‍ইউনিটে আরো ১২ জনের মৃত্যু


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ১৪-৬-২০২১ দুপুর ১২:৩৯

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরো ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন সংক্রমণে এবং বাকি দুজন উপসর্গ নিয়ে মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন রামেকের উপ-পরিচালক ডা. সাইফুল ইসলাম।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের চারজন, নাটোরের দুজন ও মেহেরপুরের একজন করোনায় আক্রান্ত রোগী মারা যান। এছাড়া উপসর্গ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের দুজন মারা গেছেন। তাদের সবাইকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে মৃতদেহ দাফন করার জন্য বলা হয়েছে।

তিনি আরো জানান, পূর্বে মোট রোগী ছিল ২৯৪ জন। তবে ২৪ ঘণ্টায় রামেকে মোট রোগীর সংখ্যা ৩০৭ জন। এরমধ্যে উপসর্গ নিয়ে ভর্তি আছেন ১৫০ জন, করোনায় ‍আক্রান্ত রয়েছেন ১৫৭ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪৪ জন। অন্যদিকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।

ডা. সাইফুল বলেন, রামেক হাসপাতালে গত ২৪ ঘণ্টায় মোট করোনা টেস্ট হয়েছে ১৮৮টি। এরমধ্যে ৭৪ জন পজিটিভ পাওয়া গিয়েছে। রাজশাহী মেডিকেল কলেজে মোট টেস্ট হয়েছে ৪৬৪ জনের। এরমধ্যে করোনা ধরা পড়েছে ১৬৯ জনের। এরমধ্যে রাজশাহীর ৮০ জন, নাটোরের ২৬ জন এবং নওগাঁর ৬৩ জন।

জামান / জামান

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান