ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

গোয়ালন্দে নবাগত ওসি হিসাবে যোগদান করলেন স্বপন কুমার মজুমদার


সোহাগ মিয়া, গোয়ালন্দ photo সোহাগ মিয়া, গোয়ালন্দ
প্রকাশিত: ৩০-১২-২০২১ দুপুর ৩:৫২
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে বুধবার (২৯ ডিসেম্বর) যোগদান করেছেন স্বপন কুমার মজুমদার। এর আগে রাজবাড়ী সদর থানা থেকে তাকে পুলিশ লাইনসে যুক্ত করা হয়েছিল।
 
জানা গেছে, ওসি স্বপন কুমার মজুমদারের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে। দুই ছেলে সন্তানের জনক তিনি। স্বপন কুমার ১৯৯৮ সালে বাংলাদেশ পুলিশে পিএসআই হিসেবে যোগদান করেন। তার প্রথম কর্মস্থল চাঁদপুর জেলা। এরপর তিনি বরিশাল, খুলনা, সিএমপিতে চাকরি করেন। ২০১১ সালের ২৯ জুন তার পদোন্নতি হয়। তিনি পুলিশ পরিদর্শক হিসেবে কক্সবাজার জেলায় যোগদান করেন।
 
পরবর্তীতে তিনি কুমিল্লা ও চাঁদপুর জেলায় ছিলেন। সর্বশেষ তিনি চাঁদপুর জেলা থেকে বদলি হয়ে রাজবাড়ী জেলায় যোগদান করেন। গতকাল বুধবার বিকেলে গোয়ালন্দ ঘাট থানায় নবাগত ওসি হিসাবে যোগদান তিনি।
 
নবাগত ওসি স্বপন কুমার মজুমদার বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে কাজ করব। গোয়ালন্দের সকল মানুষের সহযোগিতা কামনা করছি।

এমএসএম / জামান

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত