ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

৩ দিন পূর্বে হারিয়ে ফেলা ঔষধ

আক্কেলপুরে শীতের রাতে মালিকের বাসায় ওষুধ পৌঁছে দিলেন পুলিশ সদস্য ও সংবাদকর্মী


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৩০-১২-২০২১ দুপুর ৩:৫৩

ডা. দেখিয়ে বাসায় যাওয়ার পথে হারিয়ে ফেলা ওষুধ ও প্রেসক্রিপশনের সূত্র ধরে ৩ দিন পর শীতের রাতে ঠাণ্ডাকে উপেক্ষা করে মালিকের বাসায় ওষুধ পৌঁছে দিলেন জয়পুরহাটের আক্কেলপুর থানায় দায়িত্বরত এক পুলিশ সদস্য ও প্রেসক্লাব আক্কেলপুরের সংবাদকর্মী। মানবিকতার এমন একটি কাজ করেছেন আক্কেলপুর থানায় কর্মরত পুলিশ সদস্য  আসাদুজ্জামান এবং প্রেসক্লাব আক্কেলপুরের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও দৈনিক সকালের সময় পত্রিকার আক্কেলপুর উপজেলা প্রতিনিধি শাদমান হাফিজ শুভ।

হারিয়ে ফেলা ওষুধের মালিক ভ্রাম্যমাণ ধান ভাঙা মেশিন চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তিনি সোনামুখী ইউনিয়নের রামশালা বর্ধমপাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে মাসুদ রানা(৩৩)।

পুলিশ সদস্য ও সংবাদকর্মীর সাথে কথা বলে জানা গেছে, আক্কেলপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে থাকা নাবা আয়াত ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ডা. রানাকে স্থাানীয় এক চা বিক্রেতা পলিথিন ব্যাগে থাকা প্রেসক্রিপশনসহ ও ওষুধের প্যাকেটি দেন। বুধবার সন্ধ্যায় ডা. রানার সাথে তাদের দেখা হলে ওই ওষুধের বিষয়ে তাদের অবগত করলে শীতের রাতে ঠাণ্ডাকে উপেক্ষা করে রামশালা গ্রামে রাত ৮টা থেকে প্রায় দেড় ঘণ্টা খোঁজাখুঁজি করে বাসায় পৌঁছে সত্যতা যাচাই করে প্রকৃত মালিকের হাতে তারা ওষুধগুলি হস্তান্তর করেন।

ওষুধের মালিক মাসুদ রানা বলেন, তিন দিন আগে আক্কেলপুর বাজারে আমার ওষুধগুলো হারিয়ে যায়। এগুলো আবার ফিরে পাব তা কখনো ভাবিনি। এগুলো আমার বাড়িতে এসে ফিরিরে দেয়ায় আমি খুব খুশি।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান বলেন, শীতের রাতে ঠাণ্ডার মধ্যে হারিয়ে যাওয়া ওষুধ প্রকৃত মালিককে খুঁজে তার কাছে হস্তান্তর করা নিঃসন্দেহে পুলিশ সদস্য ও সাংকাদিকের একটি জনসেবামূলক কাজ। এ কাজের মাধ্যমে পুলিশের প্রতি সাধারণ মানুষদের আস্থা আরো বেড়ে যাবে।

এমএসএম / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার