মান্দায় অসুস্থ মহিষের মাংস বিক্রির দায়ে জারিমানা
নওগাঁর মান্দায় অসুস্থ মহিষের মাংস বিক্রির দায়ে শাহাদত হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শাহাদাত হোসেন উপজেলার ছোট বেলালদহ গ্রামের মৃত ছবরা মণ্ডলের ছেলে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে তার নিজ বাসভবনে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও আবু বাক্কার সিদ্দিক এ জরিমানা করেন।
জানা গেছে, শাহাদাত হোসেনের পালিত মহিষ দীর্ঘদিন অসুস্থ ছিল। চিকিৎসা করে সুস্থ করতে না পেরে মহিষটির মাংস বিক্রির উদ্দেশ্যে জবাই করেন। গোপন সংবাদের ভিত্তিতে প্রাণিসম্পদ কর্মকর্তা অভিমান্য চন্দ্র জানতে পেরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করেন। এরপর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে জরিমানা করা হয়।
এ ব্যাপারে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বাক্কার সিদ্দিক জানান, মহিষটির পায়ের সমস্যা থাকায় দীর্ঘদিন অসুস্থ ছিল। এ কারণে বাজারে বিক্রি করতে না পেরে বাড়িতে মহিষটি জবাই করেন। এ ব্যাপারে আমরা জানতে পেরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি এবং অনুমতি না নিয়ে জবাই করার কারণে মহিষ মালিককে জরিমানা করা হয়েছে। মাংসগুলো খাওয়ার উপযোগী থাকায় জব্দ করা হয়নি।
এমএসএম / জামান
টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন
নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান
কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড
সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ
মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী
ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক
মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন
সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন
নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা
২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন
সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে