ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

জুড়ীতে ৪৩ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় প্রথম জায়ফরনগর উচ্চ বিদ্যালয়


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ৩০-১২-২০২১ দুপুর ৪:৪৮
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলায় "বিজ্ঞান, প্রযুক্তি ও নৈতিকতা একসূত্রে গাঁথা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এ মেলায় উপজেলার ২ টি কলেজ ও ১১ টি মাধ্যমিক বিদ্যালয় সহ মোট ১৩ টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। 
 
মেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ আলাউদ্দিনের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।
 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিত শর্মা, সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়েদুল ইসলাম রুয়েল, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসহাক আলী প্রমুখ।
 
এ বিজ্ঞান মেলায় উপজেলায় সেরা নির্বাচিত হন জায়ফরনগর উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অর্জন করেন মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করেন নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয়।
 
উপজেলায় সেরা নির্বাচিত হওয়া জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের ক্ষুদে শিক্ষার্থী রাকিবুল হাসান আপন বলেন, এ বিজ্ঞান মেলায় আমাদের প্রকল্পের নাম ছিল উন্নত গ্রামীন জীবন যাত্রা। বিজ্ঞান মেলায় অংশ নিয়ে পুরো উপজেলায় প্রথম স্থান অর্জন করে আমাদের খুবই আনন্দ লাগছে।

শাফিন / শাফিন

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী