ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কাজিপুরের নির্বাচনী হাওয়া গাজীপুরে


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৩১-১২-২০২১ দুপুর ৩:৪৭
আগামী ৫ জানুয়ারি পঞ্চম ধাপে সারাদেশে ৭০৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ১২টি ইউনিয়নেও অনুষ্ঠিত হবে নির্বাচন। ওই নির্বাচনের প্রচারণা চলছে গাজীপুরে। নির্বাচনী পোস্টারে ছেয়ে গেছে গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর ৭নং ওয়ার্ড এলাকাটি।
 
খোঁজ নিয়ে জানা যায়, গাজীপুর মহানগরীর কোনাবাড়ীর ৭নং ওয়ার্ডে সিরাজগঞ্জের প্রায় ১৫ হাজারের বেশি ভোটার রয়েছেন। কোনাবাড়ীর জরুনে অবস্থিত স্ট্যান্ডার্ড গ্রুপের ১৫ হাজার শ্রমিকের মধ্যে প্রায় ১০ থেকে ১২ হাজার শ্রমিকের বাড়ি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায়। এ বিপুলসংখ্যক ভোটারের ভোট পেতে সোনামুখী, চালিয়াডাঙা, গান্ধাইল, শুভগাছা, মাইজবাড়ি, নাটুয়াপাড়া, টেকানিচড়, নিশ্চিন্তপুর, মুনসুরনগর, চরগীরিশা, খাসরাবাড়ি ও কাজিপুর সদর ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বর প্রার্থীরা সিরাজগঞ্জ থেকে এসে ভোট চাচ্ছেন। প্রতিটি প্রার্থীর পোস্টারে ছেয়ে গেছে এলাকার অলিগলি। এসব পোস্টার আর প্রচারের ধরন দেখে বোঝার উপায় নেই এটা সিরাজগঞ্জ নাকি গাজীপুরের নির্বাচন।
 
স্ট্যান্ডার্ড গ্রুপের ড্রাই প্রসেসের শ্রমিক এনামুল হক বলেন, এখন আমাদের ঈদের সময়। এখানে আমরা নিজেদের এলাকার মতো ভোটের উৎসব করছি। এখানে যারা চাকরি করে তাদের বেশিরভাগ কাজিপুর উপজেলার। নির্বাচন উপলক্ষে ৩ দিন ছুটি পাব।
 
ওই প্রতিষ্ঠানের আরেক শ্রমিক আসমা খাতুন বলেন, ‘মঙ্গলবার থাইকা ৩ দিন ছুটি দিছে। যারা ভোটে খারাইছে হেরা আমাগার কাছে ভোট চাইতাছে। আমাগার পছন্দ যাকে হই তাক ভোট দিব।’
 
স্থানীয় চায়ের দোকানদার আসরাফুল আলম বলেন, আমার বাড়িও সিরাজগঞ্জের কাজিপুরে। নির্বাচনের কারণে এখন চা বিক্রিও বেড়ে গেছে। ফ্যাক্টরি ছুটি হলে এখন সবাই এখানে বসে নির্বাচনী আলাপ-আলোচনা করেন। গভীর রাতে বাসায় ফেরেন। এতে দোকান সব সময় সরগরম থাকে। এখানে যত ভোটার, এলাকাতেও এত ভোটার নেই। 
 
কাজিপুর সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. আসাদুজ্জামান দুদু জানান, আমি মোরগ প্রতীক পেয়ে নির্বাচন করছি। আমাদের এলাকার অধিকাংশ ভোট গাজীপুরে। এজন্য কাজিপুর থেকে ওখানেই বেশি নির্বাচনের উৎসব চলছে।
 
স্ট্যান্ডার্ড গ্রুপের এইচ আর ম্যানেজার আবু ইউসুফ সিদ্দিকী জানান, আমাদের প্রতিষ্ঠানে ১৫ হাজারের বেশি শ্রমিক আছেন। এরমধ্যে ১১ হাজারেরও বেশি শ্রমিকের বাড়ি সিরাজগঞ্জে। তারা চাকরিসূত্রে এ এলাকায় বসবাস করছেন। নির্বাচনে যেন ভোট ঠিকভাবে দিতে পারেন, এজন্য আমাদের প্রতিষ্ঠান আগামী মঙ্গলবার (৪ জানুয়ারি) থেকে ৩ দিন ছুটি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শাফিন / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার