কালীগঞ্জে মোবারকগঞ্জ সুগার মিলের মাড়াই মৌসুমের উদ্বোধন
ঝিনাইদহের মোবারকগঞ্জ সুগার মিল ২০২১-২২ আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টার সময় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার ডোঙ্গায় আখ ফেলে উদ্বোধন করেন। এটি সুগার মিলের ৫৫তম আখ মাড়াই মৌসুম।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপেরশনের ইক্ষু উন্নয়ন ও গবেষনা বিভাগের পরিচালক কৃষিবিদ আশরাফ আলী, মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খান, কুষ্টিয়া সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ আখলাছুর রহমান, মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, আখ কল্যাণ সমিতির সভাপতি জহুরুল ইসলাম, সম্পাদক মাসুদুর রহমান মন্টু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহানাজ পারভিন, ত্রিলোচনপুর ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ঋতু, শিমলা রোকনপুর ইউপি চেয়ারম্যান নাসির চৌধরী, আখচাষি শাহজাহান আলীসহ জনপ্রতিনিধি, মিলের কর্মকর্তা শ্রমিক ও আখচাষীরা।
এবার ৪৭ দিনে ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৪ হাজার ৯শ মেট্রিকটন চিনি উৎপাদনের লক্ষমাত্রা ধরা হয়েছে। চিনি আহরণের আনুমানিক হার ধরা হয়ে ৭ শতাংশ। এছা ৭ হাজার আখ রোপনের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে মিলটি।
শাফিন / শাফিন
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’
পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার
Link Copied