ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে এইচআইভি প্রতিরোধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১-১-২০২২ দুপুর ১১:৪৮
টাঙ্গাইলে আইচআইভি প্রতিরোধে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সিভিল সার্জন অফিসের কন্ফারেন্স রুমে গতকাল শুক্রবার এইচআইভি প্রতিরোধমূলক এ অ্যাডভোকেসি সভার আয়োজন করে টাঙ্গাইল লাইট হাউস। ‍এতে সভাপতিত্ব করেন টাঙ্গাইলের সিভিল সাজন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) মো. আমিনুল ইসলাম।
 
এ সময় উপস্থিত ছিলেন- ডেপুটি সিভিল সার্জন, হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক রাশেদ খান মেনন (রাসেল)-সহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।
 
প্রকল্প বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন লাইট হাউস পিপিজে প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী সিদ্দিকুল আলম মামুন এবং সঞ্চালনায় ছিলেন লাইট হাউস দ্য গ্লোবাল ফান্ড প্রজেক্টের ইনচার্জ মো. শাহিনুল ইসলাম।  আলোচ্য বিষয় ছিল ঝুঁকিপূর্ণ এমএসএম এবং হিজড়া জণগোষ্ঠীর মাঝে স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করার জন্য সহায়ক পরিবেশ তৈরি করা।
 
সভায় বিভিন্ন শ্রেণি-পেশার ২৫ জন অংশগ্রহণ করেন।

শাফিন / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার