কচুয়ার শ্রমিক তাফাজ্জলকে দেশে ফেরত আনতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা পরিবারের
মালয়েশিয়া মারা যাওয়া চাঁদপুরের কচুয়ার শ্রমিক তাফাজ্জল হোসনের লাশ দেশে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং উভয় দেশের রাষ্ট্রদূতের হস্তক্ষেপ কামনা করেছেন তার পরিবারের সদস্যরা। কচুয়া উপজেলার তারাবাড়িয়া গ্রামের হাজী সোলাইমান মিয়ার ছেলে রেমিট্যান্সযোদ্ধা তাফাজ্জল হোসেন বিভিন্ন মেয়াদে প্রায় ২৫ বছর মালয়েশিয়া প্রবাসে ছিলেন।
তার স্ত্রী শ্যামলী বেগম, ছেলে ইয়াছিন ও এলাকাবাসী জানান, দীর্ঘ ২৫ বছর ধরে তাফাজ্জল হোসেন মালয়েশিয়ার তেলেঙ্গা জেলার বানটিং ফেটেফেলাং এলাকার থাকলেও তেমন সুযোগ-সুবিধা করতে পারেননি। কখনো কাজ করে , কখনোবা কাজ না করে ভালো কিছু করার স্বপ্ন নিয়ে সুদীর্ঘ ২৫ বছর কাটান মালয়েশিয়ায়। তাফাজ্জল হোসেন শুক্রবার বাংলাদেশ সময় ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বর্তমানে তার লাশ মালয়েশিয়ার কেলাঙ্গ হাসপাতালে পড়ে আছে। সঠিক কাগজপত্র ও অর্থ না থাকায় তার লাশ স্বজনরা দেশে আনতে পারছেন না।
তাফাজ্জল হোসেনের মৃতদেহ শেষবারের মতো দেখতে এবং তাকে তার জন্মভূমিতে দাফন করতে প্রয়োজনীয় সহযোগিতা করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, কচুয়ার সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীর ও রাষ্ট্রদূতের হস্তক্ষেপ কামনা করে স্বজনদের আকুতি জানিয়েছেন নিহতের স্বজন ও পরিবারের সদস্যরা।
এমএসএম / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন