কচুয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর কর্মীদের ওপর হামলা
আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে চাঁদপুরের কচুয়ার ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আব্দুস সামাদ আজাদের (আনারস) কর্মী আবুল হোসেনের ওপর হামলা করেছে প্রতিপক্ষ প্রার্থীর নেতাকর্মীরা। শুক্রবার (৩১ ডিসেম্বর) ওই ইউনিয়নের প্রসন্নকাপ পশ্চিমপাড়া মুজিবুর রহমানের মুদি দোকানের সামনে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় দোকান মালিক মুজিবুর রহমান বাধা দিলে চায়ের কেটলির গরম পানি ঢেলে দেয় তার শরীরে। এছাড়া রুহুল আমিন ও সিয়ামসহ আরো দুজনকে মারধর করে প্রতিপক্ষ প্রার্থীর কর্মীরা।
জানা গেছে, শুক্রবার সকালে আবুল হোসেন প্রসন্নকাপ পশ্চিমপাড়ার একটি সেলুন থেকে বাড়ি ফেরার পথে একই গ্রামের জিদান, নাজমুল, রাকিব ও সোহেলসহ বেশ কয়েকজন যুবক তার রিকসা বেরিকেড দিয়ে তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত হয়ে তার ওপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কুপিয়ে ফুলা জখম করে। এ সময় তার ডাক-চিৎকারে দোকানদার মুজিবুর রহমান ও প্রতিবেশী রুহুল আমিন, সিয়াম এগিয়ে এলে তাদেরও বেধড়ক মারধর করে। আহতদের মধ্যে আবুল হোসেনকে চাঁদপুর সদর জেনারেল হাসপাতাল, দোকানদার মুজিবুর রহমান ও অন্যদের কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দোকানদার মুজিবুর রহমান জানান, আবুল হোসেন আমার দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। এ সময় কিছু যুবক তার সাথে কথা কাটাকাটির একপর্যায়ে আত্মরক্ষার জন্য আবুল হোসেন আমার দোকানে প্রবেশ করলে উত্তেজিত ওই যুবকরা তার ওপর হামলা করে। এ সময় আমি বাধা দিলে তারা আমার দোকানের চায়ের গরম পানি পেটে ও শরীরের বিভিন্ন স্থানে ঢেলে ঝলসে দেয় এবং দোকানের মালামাল ভাংচুরসহ ব্যাপক ক্ষতিসাধন করে।
আহত আবুল হোসেন জানান, আমি প্রবাস থেকে কিছুদিন পূর্বে বাড়িতে আসি। বাড়ির পাশে আনারস মার্কার সাউন্ডবক্স বাজালে নৌকার কর্মী-সমর্থকরা আমার সাথে অশালীন আচরণ করে। একপর্যায়ে ঘটনার দিন একা পেয়ে হামলা করে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে কচুয়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
শাফিন / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন