ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

কোনাবাড়ীতে বিভিন্ন স্কুলে বই বিতরণ


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১-১-২০২২ দুপুর ৪:৫১
সারাদেশের ন্যায় গাজীপুরেও স্বাস্থ্যবিধি মেনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মঝে বই বিতরণ করা হয়েছে। বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দিত।
 
গাজীপুরের ৫টি উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকায় প্রাথমিক স্তরের ৩৫২১টি বিদ্যালয়ে ৫ লাখ ২২ হাজার ৭১ জন শিক্ষার্থীদের মঝে ২৪ লাখ ৭৫ হাজারটি নতুন বই বিতরণ করা হয়। মাধ্যমিক স্তরে ৫৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৪ লাখ ৬৩ হাজার ৫৪৮ জন শিক্ষার্থীর মাঝে ৭২ লাখ ১৫ হাজার ৭৫টি নতুন বই বিতরণ করা হয়। সকাল ১০টায় মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় কাউসার আহম্মেদ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর সিটি করপোরেশনের ৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. কাউসার আহম্মেদ, সাবেক কোনাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সোলায়মান মিয়া, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাহ আলম খান।
 
অন্যদিকে কুদ্দুসনগর নবদিগন্ত স্কুল অ্যান্ড কলেজে সকালে ছাত্র-ছাত্রীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক মো. আনিসুর রহমান মাস্টার, অধ্যক্ষ কামরুন্নাহার মুন্নী, প্রধান শিক্ষক রুহুল আমিন।
 
এছাড়াও প্রতিভা স্কুল অ্যান্ড কলেজ, ইসমাইল পাঠান স্কুল অ্যান্ড কলেজ, কোনাবাড়ী শাহীন ক্যাডেট একাডেমি জরুন শাখা, এফ কে আর আইডিয়াল স্কুল, গাজীপুর সিটি আইডিয়াল স্কুল, জরুন ন্যাশনাল স্কুল, মাহিন প্রি ক্যাডেট স্কুলে বই বিতরণ করা হয়। 

শাফিন / জামান

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার