নতুন বছর বরণে কুয়াকাটায় হাজারো পর্যটক
থার্টি ফার্স্ট নাইটকে সামনে রেখে কুয়াকাটা সমুদ্র সৈকতে ঢল নেমেছে হাজার হাজার পর্যটকের। আগে থেকেই বুকিং হয়ে গেছে অধিকাংশ হোটেল-মোটেল। পুরনো বছরকে বিদায় আর নতুন বছরকে বরণ করতে হোটেল-মোটেলগুলোকে সাজানো হয়েছে মনোরম সজ্জায়। দেশি-বিদেশি অসংখ্য পর্যটকের আগমনের বিষয়টি মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করতে প্রস্তুত কুয়াকাটা সমুদ্র সৈকত। থার্টি ফার্স্ট নাইট উদযাপন করতে এ পর্যটন নগরী সেজেছে নতুন সাজে। একদিকে শীত, অন্যদিকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। ফলে অনেকেই পরিবার-পরিজন নিয়ে বেড়াতে এসেছেন সমুদ্র সৈকতে। ইতোমধ্যে সৈকত এলাকা ভরে গেছে দেশি-বিদেশি পর্যটকদের আনাগোনায়। পর্যটন স্পটগুলো হয়ে উঠেছে উৎসবমুখর। বিরাজ করছে উৎসবের আমেজ। সৈকতের বালুকাবেলায় ছোটাছুটি আর নোনা জলে সমুদ্র স্নানের অনাবিল আনন্দ যেন পর্যটকদের বারবার কাছে টানে। আর বছরের শেষের এই দিনে হাজার হাজার পর্যটকের পদচারণায় মুখরিত বিশ্বের অন্যতম এই সৈকত।
দেশি-বিদেশি অসংখ্য পর্যটকের আগমনের বিষয়টি মাথায় রেখে নিরাপত্তার স্বার্থে সৈকতের বিভিন্ন পয়েন্টে পুলিশের টহল দল রয়েছে। এছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি রয়েছে বলে দৈনিক সকালের সময়কে জানিয়েছেন কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার।
দূর-দূরান্ত থেকে ছুটে আসা ভ্রমণপিপাসু পর্যটকদের উন্মাদনায় সৈকতজুড়ে আনন্দময় পরিবেশ বিরাজ করছে সর্বত্র। আর কক্সবাজারের মতো জঘন্য ঘটনা যেন না ঘটে, এমনটাই প্রত্যাশা করেন পর্যটকরা।
এমএসএম / জামান
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জিলানীর
দৌলতপুরের ধর্মদহে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক কারবারের অভিযোগ, আলোচনায় রাজু মালিথা
Link Copied