রাজবাড়ীতে কম্বল ও বিস্কুট বিতরণ
‘আপনার দানে হবে ক্ষুধার্তের আহার’ প্রতিপাদ্যে রাজবাড়ী জেলায় দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে ‘ভালোবাসার রাজবাড়ী ফাউন্ডেশন’। তারই ধারাবাহিকতায় নতুন বছরের প্রথম দিনে শীতার্তদের মাঝে কম্বল ও বিস্কুট বিতরণ করেছে ফাউন্ডেশনটি। শনিবার (১ জানুয়ারি) দুপুর আড়াইটায় রাজবাড়ী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রহিমুন্নেছা সিনিয়র কওমি মাদ্রাসার অর্ধশত কোমলমতি মেধাবী, দরিদ্র, হতদরিদ্র, এতিম শিশুর হাতে উন্নতমানের কম্বল ও বিস্কুট তুলে দেয়া হয়। প্রধান অতিথি হিসেবে শিশুদের হাতে কম্বল ও বিস্কুট তুলে দেন ভালোবাসার রাজবাড়ী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী তানভীর মাহমুদ।
এ সময় উপস্থিত ছিলেন- ভালোবাসার রাজবাড়ী ফাউন্ডেশনের উপদেষ্টা রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি সিনিয়র সাংবাদিক কাজী আব্দুল কুদ্দুস, উপদেষ্টা সালমা আফরিন, সাংগঠনিক সম্পাদক মো. মোবারক হোসেন সোহান, কার্যকরী সদস্য জাহিদুল ইসলাম, রহিমুন্নেছা সিনিয়র কওমি মাদ্রাসা কমিটির সহ-সভাপতি গিয়াস উদ্দীন আহমেদ, আ. হাকিম বাদল, সাধারণ সম্পাদক মো. আজিজুল ইসলাম (বাবু), যুগ্ম-সাধারণ সম্পাদক আ. কাইয়ুম মণ্ডল, কোষাধক্ষ্য মো. শাহজাহান খান, সদস্য সুলতান আহমেদসহ মাদরাসার শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ।
নতুন বছরের প্রথম দিনে শীতের উপহার পেয়ে অনেক খুশি মাদরাসার শিক্ষার্থীরা। তারা রং-বেরংয়ের কম্বল ও মজাদার বিস্কুট পেয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠে।
ভালোবাসার রাজবাড়ী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী তানভীর মাহমুদ বলেন, দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করছে ভালোবাসার রাজবাড়ী ফাউন্ডেশন। সকলের দান-অনুদানের অর্থে ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সবাই মানব কল্যাণে সহযোগিতার হাত বাড়িয়ে দিন।
তহবিলে দান-অনুদান পাঠানোর ঠিকানা : ‘ভালোবাসার রাজবাড়ী ফাউন্ডেশন’, বিকাশ নম্বর : ০১৭৪০ ৮৮৫৫৭১ এবং নগদ নম্বর : ০১৬৪৭ ২২৬০২০।
শাফিন / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
Link Copied