ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সফল নারী উদ্যোক্তা অ্যাওয়ার্ড পেলেন ৩৫ নারী 


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২-১-২০২২ দুপুর ১:৩

বাংলাদেশের আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপটে দাঁড়িয়ে একজন নারী শুধু চাকরির বাজার নয়, বরং নিজে উদ্যোক্তা হয়ে অন্যের কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ  ভূমিকা রাখতে পারেন বলে নারীদের অনুপ্রাণিত করতে শনিবার (১ জানুয়ারি) রাজধানীর সেগুনাবাগিচা কচিকাঁচার মিলনয়াতনে সারাদেশের ৩৫ জন পরিশ্রমী আত্মনির্ভরশীল সফল নারী উদ্যোক্তাকে সম্মননা অ্যাওয়ার্ড-২০২১ প্রদান করে ‘আমরা নারী আমরা উদ্যোক্তা’ নামে ‍একটি সংগঠন। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঢাকার সভাপতি এম নাঈম হোসাইন। সভাপতিত্ব করেন আমরা নারী আমরা উদ্যোক্তা সংগঠনের সভাপতি রাহিমা আক্তার সুইটি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-শমশের আলী হেলাল,পাবলিক স্পিকার সোসাল এন্টারফ্রেন্স অব কানাডা, ড. আলমাসুর রহমান, মাইন্ড জিম কাউন্সিলর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, মোস্তাক হাসান, সাবেক চেয়ারম্যান বেসিক, জসিম উদ্দিন, মাস্টার কার্ফমেন এন্ড ডিজাইন বেসিক, মুনির হাসান, কডিনেটর অব ইউর্থ প্রোগ্রাম দৈনিক প্রথম আলো, সাইদুর রহমান ডিরেক্টর ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ, মিশু শান্ত ভূইয়া, কর্পোরেট টেইনার এন্ড পাবলিক স্পিকার, লালয়া নাজনিন, এসআর এডমিন স্টার সিনেপ্রেক্স, উপমা আহমেদ, ইংরেজি লেকচারার, কানাডিয়ান ইউনিভার্সিটি, রুবিয়াত ফাতেমা তনী, ফাউন্ডার এন্ড সিইও সেনবিস, আকবর হোসাইন, ফাউন্ডার সেলস বাংলাদেশ।

আরো উপস্থিত ছিলেন- মাহা রহমান, সুরাইয়া আক্তার, নাহিদা সুলতানা, শাম্মী আক্তার, নুরুর নাহার, আসমা আক্তার সুমি, মিস্টি সুইটি, সালেহা বেগম, শওকত হোসেন মজুমদার, স্বপন খান, ইতি আহসানুল, আরোনী চৌধুরী, শিরিন রহমান, শেফালি আক্তারসহ আরো অনেক নারী উগ্যোক্তা।

নতুন বছরকে সামনে রেখে উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে দেশ, এগিয়ে যেতে চায় বলে জানান আমরা নারী আমরা উদ্যোক্তার সভাপতি রাহিমা আক্তার সুইটি। কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

এমএসএম / জামান

শিশু হাসপাতালে জানালার গ্রিল চুরির সময় যুবক আটক

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

নারী সেনা সেজে প্রবাসীর সঙ্গে প্রেম, ৭ লাখ টাকা আত্মসাৎ

সাংবাদিক আবু জাফর সূর্যকে আটকের ঘটনায় নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের তীব্র নিন্দা, দ্রুত মুক্তির দাবি

ডেঙ্গু ঠেকাতে তিন মাসের অভিযান, ফুটপাত দখল হলেই উচ্ছেদ: ডিএনসিসি

সুফিবাদ বিষয়ক শিক্ষা জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবিতে ‘সুফিবাদ গবেষণা ফাউন্ডেশন’-এর ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা ও ড্রেনেজ সেবায় গতি বাড়ানোর উদ্যোগ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়নে গোলটেবিল বৈঠক

দূষিত বাতাস ও দীর্ঘ ডিউটিতে স্বাস্থ্যঝুঁকিতে ট্রাফিক পুলিশ

স্বাস্থ্যসেবা ও সুরক্ষা আইন প্রণয়ন উপলক্ষে ড্যাবের গোলটেবিল বৈঠক কাল

যৌথ উদ্যোগেই পরিচ্ছন্ন ও ডেঙ্গুমুক্ত ঢাকা গড়ে তোলা সম্ভব: ডিএনসিসি প্রশাসক

রাজউকের অভিযানে ১০ ভবনের আংশিক অপসারণ

শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব