হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ৬নং কাগাপাশা ইউনিয়নে পুনঃনির্বাচনের দাবি আ’লীগ প্রার্থীর
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো. আব্দুল মজিদ। এ বিষয়ে প্রতিকার চেয়ে জেলা প্রশাসক, উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর আবেদন করা হয়েছে।
আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২৬ ডিসেম্বর ৬নং কাগাপাশা ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৬নং গুগ্রাপুর ও, ২নং বাগহাতা ওয়ার্ডের ভোটকেন্দ্রে প্রাপ্ত ভোট সুক্ষ্ম কারচুপি করা হয়। স্বতন্ত্র প্রার্থী এরশাদ আলী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও প্রশাসনকে বশীভূত করে বিকেল ৩টায় সকল পোলিং এজেন্টকে বের করে দিয়ে ফলাফল শীট না দিলে স্থনীয় প্রার্থীদের বাধা অতিক্রম করে ইউএনও অফিসের উত্তরে খোলা যায়গায় বসে প্রকৃত ফলাফল পরিবর্তন করে, যার ছবি ও ভিডিও ধারণ করা আছে।
আবেদনে আরো উল্লেখ করা হয়, কাগাপাশা ইউনিয়নে নির্বাচনের সুষ্ট পরিবেশ ছিল না। তৎসময় উপরোক্ত কেন্দ্রের ভোট পুনঃগ্রহণের অনুরোধ করা হলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা তাতে কর্ণপাত না করে মো. এরশাদ আলীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন, যা আইনসম্মত নয়। এতাবস্থায় আইন ও জনগণের স্বস্তির নিমিত্তে ৬নং কাগাপাশা ইউনিয়নে পুনঃনির্বাচন হওয়া প্রয়োজন বলেও মনে করেন আ’লীগের প্রার্থী।
জামান / জামান
জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন
সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ
আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার
পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ
সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন
সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ
ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু
ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন
পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি
মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড
নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন
কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’