জনবল সংকটে কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনটি কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না
পটুয়াখালীর কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনটি জনবল সংকটে কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না। দুটি থানা শহর, দুটি পৌর শহর, কুয়াকাটা পর্যটন নগরী, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, পায়রা সমুদ্রবন্দর সংবলিত ব্যাপক অধিক্ষেত্র সম্পন্ন এলাকায় সি গ্রেডের ফায়ার সার্ভিস স্টেশনটি জনসাধারণের জীবন ও সম্পদ রক্ষায় কার্যকর কোনো ভূমিকা রাখতে পারছে না বলে দাবি করেছেন স্থানীয়রা।
জানা যায়, জেলার কলাপাড়ায় সি গ্রেডের ফায়ার সার্ভিস স্টেশনটি স্থাপন করা হয় ২০১৩ সালে। এ ফায়ার সার্ভিস স্টেশনে রয়েছে একজন স্টেশন অফিসার, একজন টিম লিডার, দুজন ড্রাইভার। এখানে ফায়ার ফাইটারের পোস্ট ১০টি থাকলেও ফায়ার ফাইটার রয়েছেন ৮ জন। এতে সি গ্রেডের এ ফায়ার সার্ভিস স্টেশনটি ব্যাপক অধিক্ষেত্র সম্পন্ন এলাকায় কাঙ্ক্ষিত সেবা দিতে পারছে না। এছাড়া স্টেশনটিতে রয়েছে গাড়ি সংকট, আবাসন সংকট, জরাজীর্ণ স্টেশন ভবন, ব্যবহার অনুপযোগী শৌচাগার।
এদিকে সম্প্রতি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের একটি বাজারসহ কুয়াকাটা পৌর এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন। এতে কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটারদের পেশাগত দায়িত্ব পালন, দক্ষতা ও বিলম্বে দুর্ঘটনাস্থলে পৌঁছানো নিয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। পরে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার মো. ইলিয়াস হোসেন বলেন, অধিক্ষেত্র এলাকা বিবেচনায় জনবল ও গাড়ীর অপর্যাপ্ততা রয়েছে। এছাড়া স্টেশন ভবনটি অনেকটা জরাজীর্ণ। আবাসন সংকটের পাশাপাশি শৌচাগারটিও ব্যবহারের অনুপযোগী। এলাকার পরিধি বিবেচনায় এখানে ’এ’ অথবা ’বি’ গ্রেডের ফায়ার সার্ভিস স্টেশন প্রয়োজন।
শাফিন / জামান
কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু
বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক
নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ
পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি
মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা
কুড়িগ্রামের চরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১
গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত
নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন
চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র্যাব-৫
আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন