ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে বুড়ো লোকের ঐতিহ্যবাহী ফুটবল খেলা অনুষ্ঠিত


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ২-১-২০২২ বিকাল ৫:১৪
কুড়িগ্রামের উলিপুরে পঞ্চাশোর্ধ্ব বুড়ো লোকের ঐতিহ্যবাহী ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ জানুয়ারি) উপজেলার তবকপুর ইউনিয়নে ৩ দিন যাবৎ ঐতিহ্যবাহী খেলাটির ফাইনাল হলো। ফুটবল খেলাটি গ্রামের ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে থাকে। উক্ত ঐতিহ্যবাহী ফুটবল খেলা দেখার জন্য শত শত দর্শক ভিড় করেন। খেলা দেখে দর্শক অনেক আনন্দ-উল্লাস করেন। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
 
খেলাটি পরিচালনা করেন নাসির উদ্দিন। ঐতিহ্যবাহী ফুটবল খেলাটির রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন জগদীশ চন্দ্র পাল। ২৪ জন বুড়ো লোকের সমন্বয়ে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলা দেখা দর্শকদের মধ্যে গৌরঙ্গ চন্দ্র বিশ্বাস, সুইট চন্দ্র দে, বলাই চন্দ্র নাথসহ অনেকে বলেন, গ্রামের ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছর এরকম খেলার আয়োজন করা প্রয়োজন।
 
ঐতিহ্যবাহী ফুটবল খেলায় উপস্থিত ছিলেন- ইউনিয়নের ১, ৫, ও ৭নং ওয়ার্ডের মেম্বার সুশান্ত মণ্ডল, হারুন-অর রশিদ, রফিকুল ইসলাম। আরো উপস্থি ছিলেন ডাঃ শাহ্‌- আলম সহ আরও অনেকে। খেলার ভাষ্যকার ছিলেন মো. আতাউর রহমান।

শাফিন / জামান

ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের রেল লাইন নির্মাণ কাজ বন্ধের পাঁয়তারা

এমপির প্লাবণভুমি উপকেন্দ্র পরিদর্শন ও মতবিনিময়

ধামইরহাটে জমি দখল ও আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এক যুবক গ্রেফতার

শান্তিগঞ্জে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রায়গঞ্জের চান্দাইকোনা বাজারে চাঁদার চাপে মুরগি ব্যবসায়ীরা!

পবিপ্রবির প্রথম গেটের সামনের সড়কের বেহাল দশা, ক্ষুব্ধ শিক্ষার্থী-ব্যবসায়ীরা

বাঘায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযান শুরু

আওয়ামী লীগ-কে ফেরাতে ৯৬'র মতো যুগপৎ আন্দোলনের পরিকল্পনা করছে জামায়াত -রাশেদ খান

সাঁথিয়ায় হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

সারাদেশের নেয় শ্যামনগরে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

দাউদকান্দিতে পৃথক অভিযানে ১৩ জন গ্রেপ্তার

একযুগের বেশি শিল্পকলা একাডেমি বন্ধ, বাদ্যযন্ত্র ও বরাদ্দের টাকার সন্ধান নেই

জুবায়ের জুট মিলের শুভ উদ্বোধন সম্পন্ন: নতুন কর্মসংস্থানের দিগন্ত উন্মোচন