মান্দায় জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
বিজ্ঞানমনস্ক জাতি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ ‘শেখ হাসিনার দর্শন, সব মানুষের উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় ৪৩তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। রোববার (২ জানুয়ারি) সকাল ১০টায় ইউএনও আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে ফিতা কেটে বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়। বিজ্ঞান মেলায় শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন দপ্তরের ২৮টি স্টল অংশগ্রহণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানের পর উপজেলা জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে প্রকল্পের পক্ষ থেকে ১৬ জন নারী ও পুরুষ সদস্যের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোল্লা মো. এমদাদুল হক, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, প্রাণিসম্পদ কর্মকর্তা অভিমান্য চন্দ্র, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাকিল আহমেদ, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ আলম সেখ, পল্লী উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর কায়সার হাবিব, মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ বেদারুল ইসলাম প্রমুখ।
শাফিন / জামান
উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ