ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

টাঙ্গাইলে জাতীয় সমাজসেবা দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ২-১-২০২২ বিকাল ৭:১১

টাঙ্গাইলে জাতীয় সমাজসেবা দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ জানুয়ারি) টাঙ্গাইল সার্কিট হাউসের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি পৌর উদ্যানে গিয়ে শেষ হয়। এরপর দিবসটির তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে সমাজসেবা অধিদফতরসহ বিভিন্ন সামাজিক সংগঠন অংশগ্রহণ করে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের সব শ্রেণির মানুষের পাশে রয়েছে। বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ বিভিন্ন প্রকল্পের মাধ্যমে অসহায় মানুষের জীবনযাত্রার মান উন্নত করছে। দেশের রাজনীতিতে একটি স্থিতিশীলতা দরকার উল্লেখ করে মন্ত্রী বলেন, বিএনপি দেশে সব সময় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে রাখতে চায়। তারা ক্ষমতায় থাকাকালে তাদের দুর্নীতির কারণে সমাজের অনেক অংশে পচন ধরেছিল। আমরা ক্ষমতায় এসে এর অনেক পরিবর্তন করেছি। এখন বাংলাদেশ সারাবিশ্বে প্রশংসিত হয়েছে।

কৃষিমন্ত্রী আরো বলেন, বেগম খালেদা জিয়া একটি রাজনৈতিক বড় দলের প্রধান। কিন্তু তিনি দুর্নীতির সঙ্গে জড়িত থাকায় তার সাজা হয়েছে। এ পরিস্থিতিতে বিএনপি দেশ অস্থিতিশীল করতে নানা রকমের পরিকল্পনায় ব্যস্ত রয়েছে। এ ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম এমপি, সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি, পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. শাহাবুদ্দিন খান, পৌর মেয়র সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহ আলম, শ্রবণ প্রতিবন্ধী শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান হাই-কেয়ার বধির স্কুলের প্রধান শিক্ষক ইসরাত জাহানসহ অন্যান্য সুধীজন।

জামান / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার