বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা একজন শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী : এমপি শাওন
ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, কোনো জাতিকে উন্নতির স্বর্ণশিখরে পৌঁছাতে শিক্ষার কোনো বিকল্প নেই। তাই দেশের প্রজন্মকে সুশিক্ষিত করে তুলতে প্রতিটি বাজেটে শিক্ষা খাতকে অধিক গুরুত্ব দিয়ে সর্বোচ্চ বরাদ্দ রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক মহামারী করোনার মধ্যে উন্নত রাষ্ট্রগুলো যখন তাদের অর্থনীতি নিয়ে শঙ্কিত, তখনও সাধারণ শিক্ষার্থীদের হাতে যথাসময়ে বিনামূল্যে নতুন বই তুলে দিয়েছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। রোববার (২ জানুয়ারি) সকালে লালমোহন বালিকা মাধ্যমিক ও সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ্যবই বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
এমপি শাওন আরও বলেন, পৃথিবীর কোনো রাষ্ট্র এভাবে বিনামূল্যে সাধারণ শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয় না, একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিনামূল্যে বই তুলে দিচ্ছেন। এটা পৃথিবীর ইতিহাসে বিরল। তিনি দেশের ২৭ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণসহ কয়েক ধাপে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছেন। জাতির জনকের কন্যা শেখ হাসিনা প্রমাণ করেছেন, তিনি একজন শিক্ষাবান্ধব প্রধানমন্ত্রী।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, একাডেমিক সুপারভাইজার মদন মোহন মণ্ডল, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন প্রমুখ।
জামান / জামান
আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়
প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং
বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন
দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান