ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

গোয়াইনঘাটে দুই মাসেও দুর্বৃত্তদের গ্রেফতার করতে পারেনি পুলিশ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৩-১-২০২২ দুপুর ৪:৪৯

সিলেটের গোয়াইনঘাটে দুই মাসেও পুলিশ গ্রেফতার করতে পারেনি ছিনতাইকারীদের। উদ্ধার করতে পারেনি পর্যটকদের মোবাইল ফোনসহ টাকাকড়ি। ফলে ছিনতাইকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আক্রান্ত ব্যক্তিদের নানাভাবে হুমকি দিচ্ছে।

জানা গেছে, সিলেট সদরের শাহপরান থানার দাসপাড়ার ফরহাদ ও তার বন্ধু সোহেল গত অক্টোবর মাসের ১৭ তারিখে জাফলং চা বাগানে বেড়াতে যান। এলাকার চারাবাড়ি নামক স্থানে পৌঁছলে ৩ ছিনতাইকারী দেশীয় অস্ত্রের মুখে তাদের আহত করে মোবাইল ফোন ও টাকাকড়ি ছিনিয়ে নেয়। আশপাশের লোকজন তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় ফরহাদ থানায় মামলা দিতে গেলে অজ্ঞাত কারণে মামলা নেয়নি পুলিশ। পরে ফরহাদ সিলেটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ১০নং আদালতে ২৫৮/২০২১নং নালিশি মামলা দিলে থানা পুলিশ মামলাটি রেকর্ড করে, যা গোয়াইনঘাট থানার মামলা নং ১৪(১০)২১। মামলার আসামি ছিনতাকারীরা হলো- সিলেটের গোয়াইনঘাট উপজেলার নয়াবস্তি গ্রামের ইনছান আলীর ছেলে শাহজাহান, একই উপজেলার লুনি গ্রামের পাখি মিয়া ওরফে মবশ্বর আলীর ছেলে খয়রুল এবং উপজেলার মেদী গ্রামের মৃত ফরজান আলীর ছেলে সোনা মিয়া।

মামলা দায়েরের পর দীর্ঘ দুই মাস অতিবাহিত হলেও ছিনতাইকারী শাহজাহান ও তার সহযোগীদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। অজ্ঞাত কারণে তাদের গ্রেফতার করতে না পারায় মামলার বাদী শাহজাহান ও তার সহযোগী সোহেল চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা অবিলম্বে ছিনতাইকারী শাহজাহান ও তার সহযোগীদের গ্রেফতারে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়াইনঘাট থানার এসআই লিটন রায় বলেন, থানায় মামলাটির তদন্ত চলছে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

শাফিন / জামান

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার