কচুয়ায় ইউপি নির্বাচনের শেষ মুহূর্তে প্রচরাণায় ব্যস্ত সময় পারলেন করলেন প্রার্থীরা
পঞ্চম ধাপে আগামী বুধবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে চাঁদপুরের কচুয়া উপজেলার ১২টি ইউপি নির্বাচন। নির্বাচন কমিশনের প্রচারণার সময়সীমা বেধে দেয়ার নিয়ম অনুযায়ী আজ সোমবার সন্ধ্যায় নির্বাচনী প্রচারণার শেষদিনের প্রচারণায় মুখরিত ছিল বিভিন্ন ইউনিয়নগুলো। কচুয়ায় এবারকার নির্বাচনে ১২টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬৬ জন, ইউপি নারী সদস্য পদে ১২৫ জন ও সাধারণ সদস্য পদে ৫০৯ জনসহ মোট ৭০০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পাথৈর ইউপি চেয়ারম্যান প্রার্থী মোস্তাফিজুর রহমান জুয়েল বলেন, আমি বিগত নির্বাচনেও ঘোড়া প্রতীক নিয়ে প্রার্থী হয়ে জয়ী হয়েছি। গত নির্বাচনেও নৌকা চেয়েও পাইনি। এবারো পাইনি। আমার বিশ্বাস উন্নয়নের কারণে জনগণ আমাকে আবারো চেয়ারম্যান নির্বাচত করবে।
অপরদিকে কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামের আব্দুস সাত্তার ও মাঝিগাছাা গ্রামের মামুনুর রশিদ বলেন, সৎ ও যোগ্য প্রার্থীদের ভোট দিয়ে বেছে নিতে চান তারা।
বিভিন্ন ইউনিয়নে নৌকা ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও মেম্বার প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চান এবং উন্নয়নের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন প্রার্থীরা।
শাফিন / জামান
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন