ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে নৌকা জয়যুক্ত করার লক্ষ্যে নির্বাচনী পথসভা


মোসা. শাহানারা খাতুন photo মোসা. শাহানারা খাতুন
প্রকাশিত: ৩-১-২০২২ বিকাল ৭:৫২

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে নৌকা প্রতীককে জয়যুক্ত করার লক্ষ্যে রোববার (২ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ২নং রেলগেটস্থ নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে জাতীয় শ্রমিক লীগের নির্বাচনী পথসভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন মিয়ার সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক মো. হাবিবুর রহমান সিরাজ।

প্রধন অতিথি হাবিবুর রহমান সিরাজ বলেন, নারায়ণগঞ্জের মাটি ও মানুষের নেত্রী ডা. সেলিনা হায়াৎ আইভী। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে তিনি বঙ্গবন্ধুকন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা মনোনীত প্রার্থী। শ্রমজীবী মানুষের ভাগ্যোন্নয়নে নৌকার বিজয়ের বিকল্প নেই। শ্রমিক লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মানুষের দ্বারে দ্বারে গিয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের কথা তুলে ধরতে হবে এবং নৌকার বিজয় নিশ্চিত না হওয়া পর্যন্ত মাঠে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি অ্যাড. মো. হুমায়ুন কবির ও মো. মহসীন ভূইঁয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক সুলতান আহম্মদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. মোতালেব হাওলাদার, আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক মো. কাজিম উদ্দিন, ট্রেড ইউনিয়ন সমন্বয় বিষয়ক সম্পাদক মো. ফিরোজ হোসাইন, কার্যকরী সদস্য মো. আমজাদ আলী খান, ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি এবিএম সফিউল আলম বুলু, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন দিপুসহ জাতীয় শ্রমিক লীগ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখা, বন্দর আঞ্চলিক শাখা ও ফতুল্লা-পঞ্চবটি আঞ্চলিক শাখার সর্বস্তরের নেতৃবৃন্দ এবং অন্তর্ভুক্ত বিভিন্ন জাতীয় ইউনিয়ন, ক্রাফ্ট ফেডারেশন, বেসিক ইউনিয়ন, থানা ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।

শাফিন / জামান

মোহনগঞ্জে দুর্বৃত্তের গুলিতে যুবক আহত

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

গোপালগঞ্জে লালন সাঁইজির তিরোধান দিবস উদযাপিত

শরণখোলায় ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চাঁদপুরে ৩০ হাজার মিটার কারেন্টজাল জব্দ, দুই জেলের কারাদন্ড

দুর্গাপূজায় চাল বিতরণে শর্তের বেড়াজালে হয়রানি

লোহাগাড়ায় বন বিভাগের অভিযান: অবৈধ কাঠ জব্দ ও ১ একর বনভূমি দখলমুক্ত

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে জেলা পরিষদের উদ্যোগ: অসহায় ও দুঃস্থদের মাঝে মশারি বিতরণ

মনোহরগঞ্জে কমিটিতে পদ না পেয়ে নিজের গালে জুতাপেটা- ছাত্রদল নেতা মহসিন

ভূরুঙ্গামারীর শিলখুড়ী ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন

নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্যদের পক্ষে কোনো সুপারিশ নয়: পটিয়ায় বিএনপি নেতা খোরশেদ আলম

নড়াইলের শেখহাটিতে সারের ডিলারশীপ নিয়োগে অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

নগরকান্দা উপজেলা ও পৌর যুবদলের কমিটি ঘোষণা